ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • বরিশালে কাঁচা মরিচের আড়তে অভিযান, ৪ দোকানিকে জরিমানা

    বরিশালে কাঁচা মরিচের আড়তে অভিযান, ৪ দোকানিকে জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কাঁচা মরিচের দাম সহনীয় রাখতে বরিশালের পাইকারি বাজারে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে মনিটরিং করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

    ব‍ৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর পর্যন্ত আইন-শৃংখলা বাহিনীর সহযোগিতায় নগরীর বিভিন্ন স্থানে এ অভিযান চালানো হয়।


    অভিযানে নগরীর সিটি মার্কেট কাঁচা বাজারের কয়েকটি মরিচের আড়তে অভিযান চালানা হয়। এ সময় বেশি দামে মরিচ বিক্রি ও রশিদ আছে কিনা সেটা যাছাই করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়।


    ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র এ অভিযান পরিচালনা করন।

    অপূর্ব অধিকারী জানান, কাঁচা মরিচের দাম বাড়ানোর কারণে আমরা ব্যবসায়ীদের সতর্ক করেছি। এছাড়া নগরীর হাটখোলা মরিচ পট্টিতে গুঁড়া মরিচ ও হলুদের দোকানে মূল্যতালিকা টাঙিয়ে না রাখার অপরাধে চারটি দোকানিকে ২১ হাজার টাকা জরিমানা করা হয়।


    পরে ব্যবসায়ী ও সাধারণ মানুষের মাঝে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। পাশাপাশি ব্যবসায়ীদের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রতিটি পণ্যের মূল্য তালিকা দোকানে টাঙিয়ে রাখার জন্য বলা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ