ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • চরফ্যাশনে ছাত্রদল কর্মীদের ওপর হামলা, আহত ৩

    চরফ্যাশনে ছাত্রদল কর্মীদের ওপর হামলা, আহত ৩
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশনের আব্দুল্লাহপুর ইউনিয়নে ছাত্রলীগের ইউনিয়নসহ সভাপতি শাকিল গ্রুপের হামলায় ছাত্রদলের তিনজন আহত হয়েছে। 

    শনিবার সকাল ৯ টায় আব্দুল্লাহপুর ২ নম্বর ওয়ার্ডের করিম হাওলাদার বাড়ির সামনে সড়কের এই ঘটনা ঘটে । 

    আহত হলেন, ফয়সাল হাওলাদার (৩০), ছাত্রদলের ইউনিয়নের সাবেক সহ সভাপতি রাকিব হাওলাদার (২৬), ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল হাওলাদার (২৭)। তারা চরফ্যাশন সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

    হামলাকারীরা হচ্ছে, শামসুদ্দিন হাওলাদারের ছেলে শাকিল (২৭) আব্দুল্লাহপুর ইউনিয়ন ছাত্রলীগের বর্তমান সহ সভাপতি এবং তার ভাই আজাদ সহ প্রায় ৭-৮ জন। 

    আহত ফয়সাল জানান, সকালের দিক দুই ভাই বাজারের উদ্দেশ্যে রওনা করলে পূর্ব শত্রুতা জের ধরে পথিমধ্যে শাকিল বাধা দেয়। সেখান থেকে যেতে চাইলেও তারা হামলা চালায়। 

    এক পর্যায়ে ছোট ভাই রাকিব আহত হয়। এসময় ডাক চিৎকার  এলাকার লোকজন ছুটে এসে উদ্ধার করে। পরে  চরফ্যাশন সদর হাসপাতালে নিয়ে আসেন তারা। 

    এসময় সাথে থাকা প্রায় ১ লাখ টাকা, দুটি মোবাইল এবং একটি এপাসি ফোর বি মোটরসাইকেল নিয়ে যায় হামলাকারীরা। 

    এ বিষয়ে অভিযুক্ত শাকিল হামলার বিষয়টি অস্বীকার করে জানান, উল্টো তারা হামলার শিকার হয়েছে।

    চরফ্যাশন থানার ওসি মিজানুর রহমান হাওলাদার বলেন, এখন পর্যন্ত কোন পক্ষ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ