ঢাকা বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন স্পিকারের সঙ্গে মজিবর রহমান সরোয়ার'র সৌজন্য সাক্ষাৎ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু: আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ এখন থেকে রাতের ভোটে কেউ জনপ্রতিনিধি হতে পারবে না: জহির উদ্দিন স্বপন বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা
  • করোনায় আক্রান্ত হওয়ার স্বামী-স্ত্রীর ঠাঁই মিললো আমবাগানে!

    করোনায় আক্রান্ত হওয়ার স্বামী-স্ত্রীর ঠাঁই মিললো আমবাগানে!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ায় স্ত্রীসহ ভাড়া বাড়ি ছেড়ে বাবার বাসায় যান সোহরাব আলী (৩৫)। কিন্তু বাবার বাড়ি গিয়েও ঘটে বিপত্তি। বাবা বাড়িতে ঠাঁই না দিয়ে সোহরাব আলী ও তার স্ত্রীকে তাড়িয়ে দেন। পরে স্ত্রীসহ বাড়ির পাশের একটি আমবাগানে খোলা জায়গার টিনের চালার নীচে কোনোরকমে থাকার জায়গা হয় তাদের।

    রাজশাহীল দুর্গাপুর উপজেলার আলীপুর গ্রামের এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই গ্রামের সোনারপাড়ার খয়বর আলীর ছেলে সোহরাব আলীর করোনা শনাক্ত হলেও তার স্ত্রীর করোনা শনাক্ত হয়নি। এরপরও একসাথে থাকার সিদ্ধান্ত নেন তারা।


    জানা গেছে, ওই আমবাগানে দু’দিন থাকার পর ৯৯৯ নম্বরে জনৈক ব্যক্তির ফোন পেয়ে বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে করোনা আক্রান্ত সোহরাব আলী ও তার স্ত্রীকে আমবাগান থেকে উদ্ধার করেন। পরে সোহরাবের বাবার বাড়ির একটি কক্ষে হোম কোয়ারান্টাইনে রাখার ব্যবস্থা করেন। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হলে কিছু খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয় সোহরাব আলীকে।

    দুর্গাপুর থানার ওসি হাশমত আলী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, করোনা আক্রান্ত হলেও সোহরাব আলীর শারীরিক অবস্থা কিছুটা ভালো হওয়ায় চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করছেন। এই মহামারীর দুঃসময়ে এমন অমানবিক ঘটনা এড়াতে থানা পুলিশ ও উপজেলা প্রশাসন কাজ করছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ