ঢাকা শনিবার, ০৯ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে আলোচিত নারী মাদক কারবারি প্রায় সাত লাখ টাকাসহ গ্রেফতার আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার
  • রাষ্ট্রপতির পদত্যাগ-ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে লাঠি মিছিল

    রাষ্ট্রপতির পদত্যাগ-ছাত্রলীগ নিষিদ্ধের দাবিতে বরিশালে লাঠি মিছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবিতে বরিশালে লাঠি মিছিল করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

    মঙ্গলবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে এ মিছিল বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে তারা।

    এর আগে বিএম কলেজ, হাতেম আলী কলেজ, অমৃত লাল দে কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে অশ্বিনী কুমার হলের সামনে জড়ো হয়। বিক্ষোভ মিছিল থেকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ ও ছাত্রলীগকে নিষিদ্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা।

    এ সময় শিক্ষার্থীরা বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা দেশকে অস্থিতিশীলের চেষ্টা করছে। তাই দেশের পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাষ্ট্রপতির অবিলম্বে পদত্যাগ জরুরি। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডের দায়ে ছাত্রলীগকে আজীবন নিষিদ্ধ করতে হবে। নয়তো আন্দোলনের মধ্য দিয়ে এ দাবি আদায় করা হবে বলে জানান শিক্ষার্থীরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ