ঢাকা শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • বরিশালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু

    বরিশালে হাম উপসর্গে এক শিশুর মৃত্যু
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হাম উপসর্গে বরিশালে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থেকে বুধবার (০৬ মে) সকাল ৭টায় শিশুটির মৃত্যু হয়।

    মৃত শিশুটির নাম আহাদ (৮ মাস)। সে বরিশাল সদর উপজেলার চরমোনাইয়ের বাসিন্দা ইউসুফের সন্তান। এ নিয়ে বিভাগে হাম উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ জনে, যার মধ্যে শেবাচিমে মৃত্যু হয়েছে ১৫ জনের।


    বৃহস্পতিবার (০৭ মে) সকালে হাসপাতাল পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

    জানা যায়, বুধবার (৬ মে) সকাল সাড়ে ৮টা থেকে বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৮ পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছে ২৫ জন। হাসপাতাল ছেড়েছেন ২৯ জন। বর্তমানে ভর্তি আছেন ১৫৮ জন। এ নিয়ে চলতি বছরের জানুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসা নিয়েছেন ১৬৯৪ রোগী।

    বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীর জানান, হাসপাতালে হাম উপসর্গে শিশু ভর্তির সংখ্যা কম ছিলো; একইসঙ্গে মৃত্যুর কোনো খবরও ছিলো না। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের ব্যবস্থা রয়েছে বলে জানান তিনি।

    অন্যদিকে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালায়ের তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে অদ্যাবদি বিভাগের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন চার হাজার ১৫৮ জন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ