ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ৩০ ব্যাংকের কার্ড-এটিএমসহ বিভিন্ন সেবা বন্ধ, কিউ-ক্যাশ কর্তৃপক্ষকে তলব দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক সাংবিধানিকভাবে দায়মুক্তি পাচ্ছেন জুলাইযোদ্ধারা, ফিরছে তত্ত্বাবধায়ক-গণভোট বরিশালে ফের বাড়ল গ্যাসচালিত থ্রি-হুইলারের ভাড়া  ৫ লাখ ৫১ হাজার ১৫০ টাকার বীমা দাবি পরিশোধ করল এনআরবি ইসলামিক লাইফ বোরহানউদ্দিনে বিদ্যালয়ে যাওয়ার পথে প্রাণ গেল শিশুর, আহত মা বরিশালে আদালত ভবনের ৬ তলা থেকে পড়ে মহিলা কলেজের ক্যাশিয়ার নিহত বরিশালে ৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার বাকেরগঞ্জে ধর্ষণ মামলায় যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি চট্টগ্রামে গ্রেফতার গৌরনদীতে অ্যাম্বুলেন্স-মাহিন্দ্রার সংঘর্ষে প্রাণ গেল নারীর
  • ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩

    ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাউন্ট ডুকোনো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে তিনজন নিহত হওয়ার পর নিখোঁজ ২০ জন পর্বতারোহীর খোঁজে অভিযান চালাচ্ছে ইন্দোনেশিয়ার কর্তৃপক্ষ।

    ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি ও ভূতাত্ত্বিক ঝুঁকি প্রশমন কেন্দ্র জানিয়েছে, শুক্রবার (৮ মে) স্থানীয় সময় সকাল ৭টা ৪১ মিনিটে আগ্নেয়গিরিটিতে অগ্ন্যুৎপাত শুরু হয়। এতে প্রায় ১০ কিলোমিটার উঁচু পর্যন্ত ছাইয়ের কুণ্ডালি আকাশে ছড়িয়ে পড়ে।

    বিস্ফোরণের সময় শক্তিশালী গর্জনধ্বনিও শোনা যায়। স্থানীয় উদ্ধার সংস্থার প্রধান ইওয়ান রামদানি জানান, নিখোঁজ পর্বতারোহীদের উদ্ধারে পুলিশসহ কয়েক ডজন কর্মী মোতায়েন করা হয়েছে।

    তিনি বলেন, নিখোঁজদের মধ্যে নয়জন সিঙ্গাপুরের নাগরিক।

    উত্তর হালমাহেরার পুলিশ প্রধান এরলিখসন পাসারিবু জানান, নিহত তিনজনের মধ্যে দুজন বিদেশি নাগরিক রয়েছেন।

    বিজ্ঞানীরা আগ্নেয়গিরির অস্বাভাবিক তৎপরতা লক্ষ্য করার পর গত ১৭ এপ্রিল থেকেই এলাকাটি পর্যটকদের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছিল।

    কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের আগ্নেয়গিরির মূল সক্রিয় কেন্দ্র মালুপাং ওয়ারিরাং ক্রেটার থেকে অন্তত ৪ কিলোমিটার দূরে থাকার নির্দেশ দিয়েছে।

    সরকারি আগ্নেয়গিরি সংস্থা জানিয়েছে, ছাইয়ের মেঘ উত্তর দিকে ছড়িয়ে পড়ছে। ফলে তোবেলো শহরের বাসিন্দাদের আগ্নেয় ছাইয়ের বৃষ্টির বিষয়ে সতর্ক করা হয়েছে।

    এছাড়া আগ্নেয়গিরি থেকে ছিটকে পড়া পাথর ও লাভার প্রবাহের ঝুঁকির কথাও জানিয়েছে কর্তৃপক্ষ।

    মাউন্ট ডুকোনো বিশ্বের অন্যতম সক্রিয় আগ্নেয়গিরি হিসেবে পরিচিত। মার্চ মাস থেকে এখন পর্যন্ত সেখানে প্রায় ২০০ বার অগ্ন্যুৎপাত হয়েছে।

    সূত্র: আল-জাজিরা


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ