ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • ভোলায় বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই ডাকাত আটক

    ভোলায় বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই ডাকাত আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভোলায় নৌ-বাহিনীর যৌথ অভিযানে একটি রিভলবার ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে।

    শনিবার (২৬ অক্টোবর) ভোর রাতের দিকে সদরের রৌদ্রেরহাট এলাকা থেকে অস্ত্রসহ মনির ও রাসেল নামে এ দুই ডাকাতকে আটক করা হয়।

    নৌবাহিনী জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে একটি টিম ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের রৌদ্রেরহাট এলাকায় অভিযান চালিয়ে ডাকাত মনির ও রাসেলকে আটক করে।

    পরে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যমতে বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে একটি রিভলবার, পাঁচটি রাম-দা, তিনটি ক্রিজ,একটি চাকু, দুটি বল্লম, তিনটি দা, একটি চাবুক, একটি চাইনিজ হেমার ও দুটি মোবাইল সেট উদ্ধার করা হয়।

    নৌ কন্টিজেন্ট কমান্ডার আবু বকর জানান, আটকদের নামে ভোলা সদর থানায় একাধিক মামলা রয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ আটক ব্যক্তিদের ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ