ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বোরহানউদ্দিনে ‘দরকষাকষি করে ঘুষ নেন’ ভূমি কর্মকর্তা বাকেরগঞ্জে ‘জিনের বাদশা’ পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ৩ হাম-রুবেলার প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে ধর্মীয় নেতৃবৃন্দের সমন্বয়ে কর্মশালা বরিশালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদ্‌যাপন ঝালকাঠিতে চিকিৎসাধীন অবস্থায় নারী হাজতির মৃত্যু উজিরপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযানে আটক জেলেকে কারাদণ্ড ঝালকাঠিতে র‌্যালি, মহড়া ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন এইচএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ২ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা দিল্লিতে ১ মাস মোতায়েন থাকবে ২০ হাজার আধাসামরিক সদস্য ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে কোনো লেনদেন নয়, প্রশাসনের সতর্কবার্তা
  • জেলেদের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২

    জেলেদের চাল বিতরণ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১২
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চরফ্যাশনে জেলেদের ভিজিএফের চাল বিতরণকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

    এতে উভয় পক্ষের অন্তত ১২জন আহত হয়েছে। আহতরা চরফ্যাশন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার চর কলমী ইউনিয়ন পরিষদের উত্তর চর মঙ্গল গ্রামের ৫নম্বর ওয়ার্ডে এঘটনা ঘটে।  

    জানা যায়, শুক্রবার চর-কলমি ইউনিয়নে জেলেদের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। আগের দিন বৃহস্পতিবার জেলেদের বরাদ্দকৃত চাল বিতরণের জন্য বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে দায়িত্ব দেন ইউনিয়ন বিএনপি। এতে যুবদলের পলাশ ও স্বেচ্ছাসেবক দলের শামীমকে ৫০ টি করে জেলেদের ভিজিএফ চালের টোকেন দেওয়া হয়। 

    শুক্রবার সকাল থেকে ওই ইউনিয়ন পরিষদে চাল বিতরণের কার্যক্রম চলে। পরে শামিমকে দেয়া টোকেনের চাল বিতরণে অনিয়মের অভিযোগ করেন পলাশ। আহত পলাশ অভিযোগ করে বলেন, শামিম প্রকৃত জেলেদের চাল না দিয়ে তা নিজেই আত্মসাৎ করেছেন। আমরা প্রতিবাদ করতে গেলে শামিম তার লোকজনসহ আমাদের ওপর হামলা চালিয়ে ৬জনকে পিটিয়ে আহত করেছে। 


    এদিকে শামিম পাল্টা অভিযোগ করে বলেন, তাকে যে ২০ টি চালের টোকেন দেওয়া হয়েছে তা সঠিক ভাবে বিতরণ করা হয়েছে।  তবে ২০ পরিবার শুক্রবার চাল আনতে গেলে পলাশ তার লোকজনসহ মারধর করেন। এতে অন্তত ৬জন গুরুত্বর আহত হয়েছে। 

    শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ