ঢাকা রবিবার, ০৩ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • বাসসের সিএনই মানিকুল আজাদের মায়ের মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা
  • বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

    বরিশালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে বরিশালে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ ৬ দফা দাবিতে বিক্ষোভ করেছে।

    রোববার (৩ নভেম্বর) দুপুরে বরিশাল নগরের বাঁধ রোডের চাঁদমারি এলাকায় সড়ক অবরোধ করে বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্রসংগ্রাম পরিষদ বরিশাল আইএইচটি শাখার ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

     
    ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির তৃতীয় বর্ষের শিক্ষার্থী সুলতান আবিদ হাসান, বৈষম্যবিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক নাসরুল্লাহ, বরিশাল শাখা কমিটির জিদানসহ অন্যরা বক্তব্য দেন।  

    বিক্ষোভ সমাবেশে বক্তারা বিভিন্ন সময়ে যে বৈষম্যের শিকার হয়েছে তার তীব্র প্রতিবাদ জানায় এবং ভবিষ্যতে যেন তারা আর বৈষম্যের শিকার না হয় এবং দেশের আপামর জনসাধারণের মানসম্মত ও সঠিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে লক্ষ্যে ৬ দফা দাবি পেশ করেছে।  

    দাবিগুলোর মধ্যে রয়েছে- স্বতন্ত্র পরিদপ্তর গঠন করতে হবে; ডিপ্লোমাধারীদের ১০ম গ্রেড (দ্বিতীয় শ্রেণির গেজেটেড) পদমর্যাদা দিয়ে এর আনুপাতিক হারে পদ সৃজন পূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে; গ্র্যাজুয়েট মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের নবম গ্রেডের পদ সৃষ্টি পূর্বক চাকরিজীবীদের আনুপাতিক হারে পদোন্নতির নিয়ম বহাল রেখে স্ট্যান্ডার্ড সেট আপ ও নিয়োগবিধিতে অন্তর্ভুক্ত করতে হবে; ঢাকা আইএইচটিকে বিশ্ববিদ্যালয় রূপান্তর করে একটা বিশ্ববিদ্যালয়সহ সব আইএইচটিতে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট শিক্ষকদের স্বতন্ত্র ক্যারিয়ার প্ল্যান গঠন করে বিদ্যমান নিয়োগ বিধি ও অসংগতিপূর্ণ গ্রেড সংশোধন করতে হবে; মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল অ্যাডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন করতে হবে এবং বি ফার্মসহ সব অনুষদের বিএসসি ও এমএসসি কোর্স চালু করা এবং স্কলারশিপসহ প্রশিক্ষণ ভাতা চালু করার দাবি জানানো হয়।  

    সেই সঙ্গে দাবিসমূহ দ্রুত বাস্তবায়ন না হলে ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।   

    সড়কে অবস্থান শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা মিছিলটি নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। এর আগে বেলা সোয়া ১১টার দিকে বরিশাল ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে, যা বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতাল ক্যাম্পাস হয়ে বান্দরোড ধরে চাঁদমারি এলাকায় গিয়ে শেষ হয়।  


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ