ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পলাতক থাকার অভিযোগে বরিশালের দুজনসহ ৭ পুলিশ কর্মকর্তা বরখাস্ত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা  আইনশৃঙ্খলা বাহিনীর লুট হওয়া পিস্তলসহ ভোলায় ছাত্রদল নেতা গ্রেফতার হুমকি মোকাবিলায় দেশেই ড্রোন তৈরি করা হবে: প্রধানমন্ত্রী বরিশাল বিভাগে মাদকে ঝুঁকছে তরুণরা, ৬ মাসে ১৫৭৫টি মামলা  নাগা মরিচ চাষ করে সাফল্যের সিঁড়িতে কৃষকের স্বপ্ন! জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে বিভাগীয় সেমিনার কলাপাড়ায় নার্সের বিরুদ্ধে নবজাতকের পা ভাঙার অভিযোগ বরিশালে পুলিশের আকস্মিক মাদকবিরোধী অভিযানে আটক ৮ বরিশাল বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ সাঁতার প্রতিযোগিতা 
  • চরফ্যাসনে মাথা বিহীন দুটি পোড়া  লাশ

     দুই দিনেও মেলেনি পরিচয় 

      দুই দিনেও মেলেনি পরিচয় 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    চরফ্যাসনে মস্তক বিহীন দুটি পোড়া লাশের  গত দুই দিনেও মেলেনি কোন পরিচয় ।  চরফ্যাসন থানার ওসি মনিরুল ইসলাম মিয়া জানান পোস্ট মর্টেম করার জন্য লাশ  দুটি আজ শুক্রবার সকালে ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে । 

    রহস্য উদঘাট না হলে লাশগুলোকে বেওয়ারিশ হিসাব আঞ্জুমান মফিদুল ইসলামে দাফন করা হবে । পুলিশের এ এস পি শেখ সাব্বির হোসেন জানান, লাশগুলো পরিচয় সনাক্ত করার জন্য  আমরা বাংলাশের সকল থানায় ম্যাসেজ করেছি এবং ফিঙ্গার প্রিন্ট নিচ্ছি । কিন্তু এখনো কোন সন্ধান পাইনি তাই আমরা বিভিন্ন ভাবে জনগনের সাহায্য চেয়েছি । 

    বিশেষ করে সামাজিত যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমে ইতিমধ্যে আমরা লাশগুলোর বিভিন্ন আলামত হিসেবে লাশের পাশে  থাকা একটি কাধ ব্যাগ, আয়না, বড় স্মার্ট ফোন ,সাদা ও লাল গেঞ্জি ,ছাতা, টুতপেষ্ট ,লবনের কৌটা , র্স্পা পানির ছোট বোতল ,ও একটি ক্যাপ ছিলো  ( সবই পুরে গেছে ) । একজনের বয়স ৩০-৪৯ এবং অপরজন ১৫-২৫ বছর আনুমনিক । একজনের পায়ে রাবারের জুতা ও অন্যজনের পায়ে কেডস ছিলো এবং এবং এরা প্যান্ট পরা ছিলো । 

    উলে­খ্য গত বৃহস্পতিবার (০৮ এপ্রিল ) চরফ্যাসনের আসলামপুর ইউনিয়নের সবেক ৭ নং  বর্তমান ৪ নং ওয়ার্ড এর  সুন্দরি খালের সুন্দরি ব্রিজ সংলগ্ন জামাল ভূইয়াদের পরিত্যাক্ত বাগান থেকে গলাকাটা মাথা বিহীন আগুনে পুড়ে যাওয়া দুটি লাশের  কঙ্কাল দুপুর ১ টায়  উদ্ধার করেছেন চরফ্যাসন থানা পুলিশ । এলাকাবসি জানান   ধারনা করা হচ্ছে দেহ থেকে মাথা আলাদা করে এবং কেরোসিন বা পেট্রোল দিয়ে পুড়ে লাশ দুটিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়েছিল । লাশ দুটি পুরুষ মানুষের হবে বলে পুলিশ নিশ্চিত করেছেন । এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে । 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ