ঢাকা বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ ‘আমলযোগ্য’: দুদক সচিব ভোলায় গড়ে তোলা হবে বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা : সংসদে প্রধানমন্ত্রী সংকটের মধ্যে রাঙ্গাবালীতে টিউবওয়েল থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন রাষ্ট্রপতির কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা হলেন নবাব হোসেন হিজলায় নারী মুদি দোকানীর আত্মহত্যা  ঢাকা-বরিশাল মহাসড়কে গরুবাহী পিকআপে ডাকাতি, মূলহোতাসহ গ্রেফতার ২ কর্মস্থলে অনুপস্থিত, বরিশাল ভূমি অফিসের দুই কর্মচারী স্ট্যান্ড রিলিজ উজিরপুরে লাশবাহী অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে পথচারী নিহত বরিশালে ডাস্টবিন থেকে উদ্ধার ২ নবজাতকের মরদেহ পরিচয় শনাক্তে তদন্তে পুলিশ ১৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার 
  • আওয়ামী লীগের দুর্নীতি ঢাকতে সচিবালয়ের অগ্নিকাণ্ড: রিজভী

    আওয়ামী লীগের দুর্নীতি ঢাকতে সচিবালয়ের অগ্নিকাণ্ড: রিজভী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিগত আওয়ামী লীগ সরকারের সময়কার দুর্নীতি ঢাকতে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

    শনিবার (২৮ ডিসেম্বর) সকালে রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নে সচিবলায়ের আগুন নেভাতে গিয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ফায়ার কর্মী নয়নের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। 

    রিজভী বলেন, ভারত শেখ হাসিনাকে আবারও পুনর্বাসনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই অংশ হিসেবে এসব ষড়যন্ত্র। এর আগে নয়নের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ শেষে তাদের পাশে থাকার আশ্বাস দেন তিনি।

    প্রসঙ্গত, সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নেভানোর কাজ করতে গিয়ে ট্রাকচাপায় মৃত্যু হয় ফায়ার সার্ভিসের সদস্য সোহানুর জামান নয়নের। বৃহস্পতিবার রাত পৌনে ১১টায় রংপুরের মিঠাপুকুর উপজেলার আটপুনিয়া গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ