ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে  লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে কারাদণ্ড পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দিতে বরিশাল সিভিল সার্জনের কালো আইন স্পিকারের সঙ্গে জাতীয়তাবাদী সমবায় দল মহানগরের আহ্বায়কের সৌজন্য সাক্ষাৎ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন বিএনপি নেত্রী নাসরিন
  • করোনায় গর্ভের সন্তানসহ চিকিৎসক মায়ের মৃত্যু

    করোনায় গর্ভের সন্তানসহ চিকিৎসক মায়ের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গর্ভের সন্তানসহ ডা. দিনার জেবিন নামে এক চিকিৎসক মারা গেছেন।

    শুক্রবার (২৫ জুন) ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। চেষ্টা করেও বাঁচানো যায়নি তার গর্ভের সন্তানকেও।


    ডা. দিনার জেবিন রাজধানীর হলি ফ্যামিলি মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রভাষক।

    জানা গেছে, দুই সপ্তাহ আগে ডা. জেবিনের করোনা শনাক্ত হলে তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়। বাদ জুমা দেওয়ানহাট ফায়ার ব্রিগেডের সামনে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। 


    চিকিৎসকদের সংগঠন প্লাটফর্ম অব মেডিকেল অ্যান্ড ডেন্টাল সোসাইটির ‘কোভিড-১৯ আক্রান্ত চিকিৎসক’ সেলের সমন্বয়ক ওয়াসিফ হোসেন জানান, করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসকদের মৃত্যুর সংখ্যা আবারও বাড়তে শুরু করেছে। ডা. দিনার জেবিনসহ করোনায় আক্রান্ত হয়ে বা উপসর্গ নিয়ে কিংবা ভাইরাস পরবর্তী জটিলতায় দেশে মৃত্যুবরণকারী চিকিৎসকের সংখ্যা দাঁড়িয়েছে ২১০ জনে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ