ঢাকা বুধবার, ০১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • প্রস্তাবিত বাজেট ও প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের মিছিল বরিশালে দুই নারীকে শ্লীলতাহানি: ছাত্রদলের বিরুদ্ধে বিক্ষোভ গৌরনদীতে তিন যানবাহনের সংঘর্ষে যুবক নিহত রিফাইন্ড হোক বা তৃণমূল, কোনো নামেই কর্মসূচি চালাতে পারবে না আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড শিশু মৃত্যু, মঠবাড়িয়ায় বন্ধ হচ্ছে সেই ক্লিনিক  বরিশালে অপরাধীদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ  আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের বিসিএমডি প্রধান হলেন মাসুম মিজান এনবিআরের নতুন চেয়ারম্যান হলেন বরিশালের কৃতি সন্তান আহসান হাবিব  প্লাস্টিক শিল্পের কাঁচামালে আমদানি শুল্ক ৫ শতাংশই থাকছে
  • চিফ প্রসিকিউটর

    শেখ হাসিনার বিচার এক দেড় মাসের মধ্যে শুরু হতে পারে

    শেখ হাসিনার বিচার এক দেড় মাসের মধ্যে শুরু হতে পারে
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেখ হাসিনাসহ প্রধান প্রধান কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন মার্চের মধ্যে হাতে পাওয়ার আশা রয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। প্রতিবেদন হাতে পেলে এক দেড় মাসের মাথায় বিচার কাজ শুরু করা সম্ভব বলে জানান তিনি।

    শনিবার (১ মার্চ) দুপুরে সিলেটে প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে এক কর্মশালা শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

    তাজুল ইসলাম বলেন, মামলায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ন্যায়বিচার নিশ্চিত করা হবে। বিচার কাজে কোনো তাড়াহুড়ো করা হবে না। তবে অহেতুক বিলম্ব করে যাতে জনগনের আকাঙ্খা নষ্ট না হয় সেদিকে নজর থাকবে।

    মানবতাবিরোধী অপরাধ আর সাধারণ অপরাধ সমান নয় উল্লেখ করে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে বিতর্কিত করতে পরাজিত দোসররা নানা চেষ্টা অব্যাহত রাখলেও অপরাধিদের শাস্তি নিশ্চিত করবেন আদালত।

    চিফ প্রসিকিউটর বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের একটি বন্দি বিনিময় চুক্তি রয়েছে, যা আওয়ামী লীগ সরকার সই করেছিল। সেই চুক্তির আওতায় শেখ হাসিনাকে ভারত ফিরিয়ে দেবে বলে আশা করা যাচ্ছে। এছাড়া শেখ হাসিনাকে ইন্টারপোলর মাধ্যমেও ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

    এই কর্মশালায় শিল্প উপদেষ্টা আদিলুর রহমান, অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানসহ বিচার বিভাগ, সিলেট বিভাগের পুলিশ, প্রশাসনের মাঠ পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ