ঢাকা বুধবার, ০৮ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাহানাবাদ ক্যান্টনমেন্টে পৌঁছেছে বরিশালের পাঁচ রোভার স্কাউট জাতির পিতার পরিবারের বিশেষ নিরাপত্তা আইন বাতিল, সংসদে বিল পাস দেশজুড়ে ইন্টারনেট নিয়ে দুঃসংবাদ মঠবাড়িয়ায় ৮ বিবাহ করা চাকরিচ্যুত সেনা সদস্য গ্রেপ্তার আগৈলঝাড়ায় ৬০০ টাকার পেট্রোলের জন্য ৫০০ টাকা গাড়ী ভাড়া বিডিআর হত্যাকাণ্ড দেখে ফেলায় আমার স্বামীকে হত্যা করেন জিয়াউল আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস মাছের বাজারে বৈশাখের আমেজ, ‍ইলিশের কেজিতে বেড়েছে ৪০০ টাকা  শতকোটি টাকা দুর্নীতির অভিযোগে আসিফ নজরুলের বিরুদ্ধে দুদকে আবেদন বানারীপাড়ায় জীবিকার শেষ সম্বল হারিয়ে বাচ্চু’র আর্তনাদ
  • লোকাল বাসে তরুণীকে গণধর্ষণ, ৬ জন আটক

    লোকাল বাসে তরুণীকে গণধর্ষণ, ৬ জন আটক
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চট্টগ্রাম থেকে মীরসরাই আসার পথে একটি লোকাল বাসে তরুণীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। বাসের শ্রমিকরাসহ একটি চক্র এই গণধর্ষণের ঘটনা ঘটায়। এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ।

    মীরসরাই থানার এসআই রাজিব জানান, বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা ২ দিন ধরে ওই তরুণী অন্তত ১০ যুবক ধর্ষণ করে। শুক্রবার সন্ধ্যায় ওই কিশোরী থানায় জানালে পরিদর্শক (তদন্ত) কামাল উদ্দিন ও এসআই রাজিব ধর্ষণ সংশ্লিষ্ট  এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।
     
    আটককৃতরা হল- সীতাকুণ্ড উপজেলার আশরাফুল ইসলাম ( ২৩), শাহাদাত হোসেন ( ১৯), নিজামউদ্দিন রানা ( ২০), মো. বেলাল হোসেন ( ২৩), মো. ইসমাঈল (৩১) এবং মীরসরাই উপজেলার হাইতকান্দি ইউনিয়নের কুরুয়া গ্রামের মো. সাগর হোসেন ( ২২)।

    অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, চট্টগ্রামের আকরশাহ থানা এলাকায় বসবাস করা তরুণী গার্মেন্টস কর্মীর (২১) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে চালক আশরাফুলের। এ সম্পর্কের জের ধরে বুধবার রাতে সীতাকুণ্ড এক্সপ্রেস নামে লোকাল বাসে বড়দারোগারহাটের উদ্দেশ্যে রওনা হয় ওই তরুণী। বাসটি সীতাকুণ্ড এসে আর যাবে না বলে সব যাত্রী নামিয়ে উল্টো হাফিজ জুট মিল এলাকায় যায়।

    মীরসরাই থানার ওসি মুজিবর রহমান জানান, জুট মিল এলাকায় গিয়ে প্রেমিক চালক আশরাফুল তার সহযোগী শাহাদাতসহ তাকে ধর্ষণ করে। এরপর রানা নামে আরেক সহযোগী তাকে বিপদ থেকে সাহায্য করবে বলে মীরসরাই উপজেলা সাহেরখালী এলাকায় নিয়ে গিয়ে আটকে রেখে  দুদিন ধরে একের পর এক ধর্ষণ করে।

    তিনি বলেন, অবশেষে শুক্রবার তরুণী পালিয়ে গিয়ে প্রথমে সীতাকুণ্ড ও পরে মীরসরাই থানার শরণাপন্ন হয়ে একটি অভিযোগ দায়ের করে। তরুণীর দেয়া তথ্য মতে অন্তত ১০ যুবক তাকে দফায় দফায় ধর্ষণ করে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ