ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সংবিধানে ফিরছে ‘আল্লাহর ওপর পূর্ণ আস্থা’, জানুয়ারিতে সংশোধন বিল অসুস্থ সাংবাদিক বেলায়েত বাবলুকে হাসপাতালে দেখতে গেলেন প্রেসক্লাব নেতৃবৃন্দ  ৭ মাসের অন্তঃসত্ত্বাকে তিন যুবকের লাথি, গর্ভপাতের পর নবজাতকের মৃত্যু বাউফলে রানী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন বরিশাল নগরীর কাঞ্চন পার্কের জায়গা দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ বরিশালে অটোরিকশা গ্যারেজের পাশ থেকে ককটেল উদ্ধার বরিশালে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত বরিশাল এসআরবি-৮ অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ গ্রেফতার ২ অর্থনীতির পুনরুত্থানে চীনের সঙ্গে বন্ধুত্ব জোরদার অগ্রাধিকার: জহির উদ্দিন স্বপন কাঁঠালিয়ায় পুকুরে ডুবে আড়াই বছরের শিশুর মৃত্যু
  • দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম 

    দেশের ইতিহাসে সর্বোচ্চ সোনার দাম 
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     

    আবারও বেড়েছে সোনার দাম। এবার ভরিতে বেড়েছে ১ হাজার ১৫৪ টাকা। এতে ভালো মানের ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়াবে ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা। নতুন এই দর দেশের ইতিহাসে সর্বোচ্চ। এর আগে সোনার সর্বোচ্চ দাম ছিল ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা।

    এছাড়া ২১ ক্যারেটে ১ হাজার ৯৬ টাকা, ১৮ ক্যারেটে ৯৩৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনায় ৮০৫ টাকা দাম বাড়ছে। বুধবার (২৬ মার্চ) থেকে নতুন দাম কার্যকর হবে।

    মঙ্গলবার (২৫ মার্চ) রাতে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম বৃদ্ধির কথা জানায়।

    জুয়েলার্স সমিতি বলেছে, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম বেড়ে যাওয়ায় দেশে সোনার দাম সমন্বয় করা হয়েছে।

    সর্বশেষ ১৮ মার্চ সোনার দাম ভরিপ্রতি বেড়েছিল ১ হাজার ৪৭০ টাকা। তাতে এক ভরি সোনার সর্বোচ্চ দাম হয় ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা। এত দিন এটিই ছিল সোনার সর্বোচ্চ দাম।

    নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে হলমার্ক করা প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৬ হাজার ৯৯ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৮ হাজার ৯৯৬ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৭ হাজার ৭০৯ টাকায় বিক্রি হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ৫ হাজার ৩০৩ টাকা।

    এর আগে, প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ১ লাখ ৫৪ হাজার ৯৪৫ টাকা, ২১ ক্যারেট মানের সোনা ১ লাখ ৪৭ হাজার ৯০০ টাকা, ১৮ ক্যারেট মানের সোনা ১ লাখ ২৬ হাজার ৭৭৬ টাকায় বিক্রি হয় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা ১ লাখ ৪ হাজার ৪৯৮ টাকায় বিক্রি হয়েছে।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ