ঢাকা বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • নিম্নআয়ের পরিবারে বিক্রির জন্য ২ কোটি লিটার পাম অলিন কিনবে সরকার গলাচিপায় অভিভাবকহীন দুই শিশুর পাশে দাঁড়ালেন ইউএনও  কান্নাজড়িত বিদায়, রাষ্ট্রপতি নির্বাচনে ভোট চাইলেন মির্জা ফখরুল পিরোজপুরে চাঞ্চল্যকর ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার বরিশালে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি  উদ্বোধনের দুই মাসেই বেহাল ৭৫ লাখের সড়ক, উঠছে পিচ-পাথর ট্রাফিক কার্যালয় পরিদর্শনে বিএমপি কমিশনার এসএসসির ফলে অসন্তোষ: ৪ লাখ শিক্ষার্থীর প্রায় ১৩ লাখ খাতা চ্যালেঞ্জ গুলশান ইয়ুথ ক্লাব ইন্টার ক্লাব স্পোর্টসফেস্ট ‘উল্লাস’-২০২৬ সিজন ২ সমন্বয় সভা  বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা 
  • খালেদা জিয়া দেশে ফিরছেন ৬ মে, পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা

     খালেদা জিয়া দেশে ফিরছেন ৬ মে, পথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা
    খালেদা জিয়া/ফাইল ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দীর্ঘ চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। আগামী ৬ মে সকালে কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি ঢাকায় পৌঁছাবেন।

    দলের পক্ষ থেকে জানানো হয়েছে, এদিন বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজা পর্যন্ত খালেদা জিয়ার যাত্রাপথে থাকবে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। এছাড়া নেতাকর্মীদের জন্যও জারি করা হয়েছে কড়া নির্দেশনা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।


    নির্দেশনায় বলা হয়েছে, কেউ যেন বিমানবন্দর বা চেয়ারপারসনের বাসভবনে প্রবেশ না করে। নেতাকর্মীদের জাতীয় ও দলীয় পতাকা হাতে রাস্তার পাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতে বলা হয়েছে। খালেদা জিয়ার গাড়ির সঙ্গে মোটরসাইকেল ও হেঁটে চলার ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

    নির্দেশনায় আরও বলা হয়, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনকে অভ্যর্থনার জন্য নির্দিষ্ট জায়গায় অবস্থান করতে বলা হয়েছে। উত্তর বিএনপি থাকবে বিমানবন্দর থেকে লা মেরিডিয়ান পর্যন্ত, ছাত্রদল লা মেরিডিয়ান থেকে খিলক্ষেত পর্যন্ত, দক্ষিণ বিএনপি রেডিসন হোটেল থেকে আর্মি স্টেডিয়াম, স্বেচ্ছাসেবক দল আর্মি স্টেডিয়াম থেকে বনানী কবরস্থান পর্যন্ত।


    এছাড়া কৃষক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতী দল, জাসাস, মৎস্যজীবী দল, মুক্তিযোদ্ধা দল, পেশাজীবী ফোরাম, মহিলা দল ও জাতীয় নির্বাহী কমিটির নেতারাও নির্ধারিত রুটে অবস্থান নেবেন।

    দলের পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়া নতুন একটি টয়োটা ক্রাউন গাড়িতে চড়েই ফিরোজায় পৌঁছাবেন। তার নিরাপত্তার জন্যও পুলিশের সহায়তা চাওয়া হয়েছে।

    প্রসঙ্গত, গত ৭ জানুয়ারি খালেদা জিয়া কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে চিকিৎসার জন্য লন্ডনে যান।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ