ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নিলেন মুক্তিযুদ্ধ প্রজন্ম দল জেলা ও মহানগরের নেতৃবৃন্দ বিশিষ্ট কবি আসমা চৌধুরী রচিত গ্রন্থ পেলেন ববি’র ডেপুটি রেজিস্ট্রার বাহাউদ্দীন গোলাপ এসএম জাকির হোসেনের শোক  বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোডের বাচ্চু তালুকদার আর নেই   বদলি হওয়ায় রাতের আঁধারে সরকারি পুকুর থেকে মাছ ধরে নিলেন ভূমি কর্মকর্তা সাবেক মুখ্যমন্ত্রী মমতার ভাইঝির ঝুলন্ত মরদেহ উদ্ধার বিপিএলে দুর্নীতি ও ফিক্সিং: ৩ জনকে অভিযুক্ত করল বিসিবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি প্রধানমন্ত্রী তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে টেকনাফ থেকে তেঁতুলিয়া আজ ঐক্যবদ্ধ- এমপি সান্টু  যুক্তরাজ্যে কোরআন প্রতিযোগিতায় ৩য় বাংলাদেশের সাদ
  • উজিরপুরে সংখ্যালঘু পরিবারের জমি দখল 

    উজিরপুরে সংখ্যালঘু পরিবারের জমি দখল 
    ছবি: সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    উজিরপুরে সংখ্যালঘু পরিবারের জমি দখল করে গাছ কেটে নিয়েছে প্রতিপক্ষরা।  সোমবার সকালে উপজেলার গার্লস স্কুল সংলগ্ন  প্রিয়লাল দাশ গুপ্তের বাড়িতে এ ঘটনা ঘটে।  

    ভুক্তভোগী সাবেক স্কুল শিক্ষক নবকুমার দাশগুপ্ত  জানান,  স্থানীয় বিএনপির নাম ভাঙ্গিয়ে আনোয়ার হোসেন, সাইফুল ইসলাম, সিরাজুল ইসলাম ওরফে রাসেল হাওলাদার গত কয়েক মাস যাবৎ পরিবারের সদস্যদের ভয়ভীতি, হুমকি-ধামকি দিয়ে জমি দখলের চেষ্টা করে আসছে।

    ‍এরি ধারাবাহিকতায় সোমবার সকাল ৭টায় স্থানীয় বিএনপির নাম ভাঙিয়ে প্রকাশ্যে ডাক্তার বাড়ির  প্রিয়লাল ডাক্তারের বাড়ির জমিতে প্রবেশ করে গাছ কেটে বেড়া দিয়ে জমি দখল করে নেয়।

    এ ঘটনা উজিরপুর মডেল থানায় জানানো হলে ঘটনাস্থল পরিদর্শন করে এবং ঘটনার সত্যতা পায় পুলিশ। তবে  পুলিশ আসার খবর জানতে পেরে তারা ঘটনাস্থল ত্যাগ করে।

    উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম জানান, আমি ছুটি থেকে মাত্র এসেছি। ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের রিপোর্ট অনুসারে ব্যবস্থা নেয়া হবে। 

    এ ব্যাপারে পুলিশ সুপার মো. শরিফ উদ্দিন দ্রুত মামলা করার নির্দেশ দিয়ে তিনি বলেন, এ ঘটনা সঠিক বিচার পায়, সেটি নিশ্চিত করা হবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ