ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • জেলা প্রশাসকের সাথে "আরোহন"র সৌজন্য সাক্ষাৎ 

    জেলা প্রশাসকের সাথে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন নবগঠিত "আরোহন সাংস্কৃতিক সংগঠন" র আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।

    ৮ জুলাই মঙ্গলবার বিকেল ৪ টায় সাথে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।   

    এসময় আরো উপস্থিত ছিলেন আরোহন সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক শফিকুল ইসলাম সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাব্বির হোসেন সোহাগ, যুগ্ম আহ্বায়ক মোহন হোসেন, সদস্য সচিব লাবন্য রহমান সহ সংগঠনের সদস্যবৃন্দ।

    জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসেন বলেন, বরিশালে সংস্কৃতি সবসময়ই সমৃদ্ধ, তবে এখানকার সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কিছুটা বিরোধ রয়েছে। আমি প্রত্যাশা করি আরোহন সাংস্কৃতিক সংগঠন সকল কিছুর উর্ধে থেকে শুদ্ধ সংস্কৃতি চর্চা অব্যাহত রাখবে একইসাথে বরিশালের সাংস্কৃতিক অঙ্গণে নতুনত্ব নিয়ে আসবে।

    উল্লেখ্য নতুন দিনের প্রত্যাশায় "আরোহন" সৃজনশীলতায় সৃষ্টিশীল অঙ্গন স্লোগানকে সামনে রেখে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই বিপ্লবের চেতনায় উজ্জীবিত অরাজনৈতিক এবং প্রতিশ্রুতিশীল সাংস্কৃতিক সংগঠন হিসেবে ২৮ সদস্য বিশিষ্ট  আহবায়ক কমিটি প্রকাশ করে গত ৪ জুলাই আত্মপ্রকাশ করেছে সাংস্কৃতিক সংগঠন  "আরোহন"। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ