ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বরিশাল নগরীতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ট্রাক জব্দ

    বরিশাল নগরীতে ১০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক, ট্রাক জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে পাচারকালে ১০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এসময় জব্দ করা হয়েছে একটি মিনি ট্রাক।

    মঙ্গলবার দিবাগত গভীর রাতে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নগরীর রূপাতলী এলাকায় মেট্রোপলিটন পুলিশ লাইন্স সংলগ্ন বটতলা মোড়ে চেকপোস্ট বসিয়ে তাকে আটক করে ডিবি পুলিশ।

    আটক মিনি ট্রাক চালক শাহিন হাওলাদার (৩৫), ঝালকাঠির রাজাপুর উপজেলার রাজাপুর সদর ইউনিয়নের মনোহরপুর বারো বাক্কুর গ্রামের জলিল হাওলাদারের ছেলে। তবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ডের উত্তর বাড্ডা গোপিপাড়া এলাকার আতাউল মিয়ার বাসায় ভাড়া থাকেন তিনি।

    অভিযানের নেতৃত্ব দেয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক ছগির হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাকিব হোসাইন, এসআই মেহেদী হাসান, এএসআই মহসিন সবুজসহ তার নেতৃত্বাধীন টিম নিয়ে রূপাতলী বটতলা মোড়ে বিশেষ অভিযান পরিচালনা করেন।

    এসময় মিনি ট্রাকে ১০ কেজি গাঁজা ঢাকায় নিয়ে যাওয়ার সময় চালক শাহিন হাওলাদারকে আটক করা হয়। ওই গাঁজা ঢাকায় নিয়ে বিক্রি করার উদ্দেশ্য ছিল তার।

    গাঁজাসহ আটকের ঘটনায় শাহিন হাওলাদারের বিরুদ্ধে ডিবি পুলিশ বাদী হয়ে মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ