ঢাকা মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন মেসি ৫ বছরে এক কোটি মানুষের বিদেশে কর্মসংস্থানের পরিকল্পনা: প্রতিমন্ত্রী নূর বরিশালে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন 
  • বরিশাল বোর্ডে পাসের হার ৫৬.৩৮ শতাংশ

    বরিশাল বোর্ডে পাসের হার ৫৬.৩৮ শতাংশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডে পাসের হার ৫৬ দশমিক ৩৮ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ১১৪ শিক্ষার্থী।

    বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন।

    শিক্ষা বোর্ডের পরিসংখ্যান রিপোর্টে জানা গেছে, চলতি বছর এসএসসি পরীক্ষায় বরিশাল শিক্ষা বোর্ডের আওতাধীন বিভাগের ছয় জেলার মোট ১ হাজার ৪৯১টি বিদ্যালয় থেকে ১৯৪টি পরীক্ষা কেন্দ্রে ৮৪ হাজার ৭০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিলেন।

    এরমধ্যে ছাত্র ৩৯ হাজার ৫৪৮ জন এবং ছাত্রী ৪৫ হাজার ১৫৪ জন। যার মধ্যে পাস করেছেন ৪৬ হাজার ৭৫৮ জন।

    বিভাগে পাসের হারে এগিয়ে রয়েছে পিরোজপুর জেলা। প্রতিবারের মতো এবারও বরিশাল শিক্ষা বোর্ডের ঘোষিত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ-৫ এ এগিয়ে।

    গত বছর এই বোর্ডে পাসের হার ছিল ৮৯ দশমিক ১৩ শতাংশ। ফলে গত বছরের চেয়ে এবার পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ