ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • বরিশালে ভাড়াবাসায় মিলল স্কুলশিক্ষকের লাশ

    বরিশালে ভাড়াবাসায় মিলল স্কুলশিক্ষকের লাশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল নগরের ভাড়াবাসা থেকে স্কুলশিক্ষকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার (১৮ জুলাই) দিবাগত গভীর রাতে নগরের করিম কুটির মসজিদ গলির ভাড়া বাসা থেকে লাশ উদ্ধার করা হয়।

    মৃত শিক্ষক মো. মহিউদ্দিন নগরীর হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তিনি বরিশালের উজিরপুর উপজেলার হরিদ্রাপুর গ্রামের মৃত আব্দুল আজিজ মাঝির ছেলে।

    নগরের আলেকান্দা পুলিশ ফাঁড়ির সদস্যরা জানান, করিম কুটির মজিদ গলির স্মরণিকা ভিলার নিচতলায় ভাড়া বাসায় একা বসবাস করতেন মৃত মহিউদ্দিন। স্থানীয়রা তাকে বাসার মধ্যে দুপুরের পর থেকে বিছানার ওপর পড়ে থাকতে দেখেন। রাত পর্যন্ত একই অবস্থায় পড়ে থাকতে দেখে ৯৯৯ কল করে বিষয়টি জানানো হয়। সেখান থেকে খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় পেয়েছেন মো. মহিউদ্দিনকে উদ্ধার করে। পরে তারা লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।

    এদিকে স্বজনরা অভিযোগ দিলে সে অনুযায়ী তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

    অপরিদেক মৃত শিক্ষক মো. মহিউদ্দিনের বড় ভাই পিরোজপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক জসিমউদ্দীন বলেন, আমার ভাইয়ের হঠাৎ মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। তাকে হত্যা করা হয়ে থাকলে আল্লাহ যেন হত্যাকারীর বিচার করেন। মহিউদ্দিনের মৃত্যুর খবর আমরা সবাই পেয়েছি, ওর স্কুলের সবাইকে জানিয়েছি কিন্তু তারা কেউ আসলো না।

    মৃতের ছোট ভাই বরিশাল বিএম স্কুলের শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন বলেন, হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ও বর্তমান প্রধান শিক্ষকের সঙ্গে দুর্নীতিসহ নানা অনিয়ম নিয়ে ভাইয়ের সঙ্গে বিবাদ ছিল। কিছুদিন আগে স্কুলের অনিয়ম ও দুর্নীতি নিয়ে বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগও দিয়েছেন, সাংবাদিকদেরও জানিয়েছেন। এজন্য তাকে বিভিন্ন সময় হত্যার হুমকিও দেওয়া হয়েছিল, অনেকে তো আমাকে গিয়েও হুমকি দিয়েছে যেন ভাইকে থেকে যেতে বলি। এছাড়া কয়েকমাসে মহিউদ্দিন ভাইকে বহিরাগত লোকদের দিয়ে মারধরও করা হয়েছিল।

    এসব ঘটনা ভাই আমার পরিবারের কাউকে বলতে চাইতো না, নিজেই একা সমাধান করতে চাইতো। সম্প্রতি স্কুলের অনিয়ম দুর্নীতির প্রতিবাদ জানিয়ে কোনো সুরাহা না পেয়ে চাকুরি থেকে পদত্যাগও করে কিন্তু আমাদের ধারণা ওর আকস্মিক মৃত্যুর সঙ্গে হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের অনিয়ম দুর্নীতি নিয়ে প্রতিবাদ করার বিষয় জড়িত রয়েছে।

    তিনি জানান, তার ভাইয়ের মৃত্যু অস্বাভাবিক বলেই তাদের মনে হচ্ছে, এ ঘটনায় পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে সামনের দিকে অগ্রসর হবে। আপাতত লাশ পুলিশ উদ্ধার করে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাবে।

    এদিকে মৃতের স্ত্রী বরিশাল বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার রিপা আক্তার জানান, তাদের একটি ছেলে সন্তান রয়েছে। যাকে নিয়ে তিনি নগরের আলেকান্দা বুক ভিলা এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকেন। তবে সম্প্রতি তার স্বামী শিক্ষক মহিউদ্দিন করিম কুটির এলাকার এ বাসা ভাড়া নিয়েছেন। যেখানে তিনি থাকতেও শুরু করেন, তবে তাদের কোনো পারিবারিক কলহ ছিল না।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ