ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • পিটিয়ে আহত করা ছেলেকে ক্ষমা করে দিলেন মা 

    পিটিয়ে আহত করা ছেলেকে ক্ষমা করে দিলেন মা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    অবশেষে থানায় গিয়ে নিজ সন্তানকে ক্ষমা করে বুকে জড়িয়ে ধরলেন মা। এর আগে গত বুধবার রাতে উপজেলার ভাঁয়না এলাকায় ছেলে ভূষণ কুমার সরকার তার বৃদ্ধা মা মিনতী বালা সরকারকে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা মিনতী বালা সরকারকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

    এরপর বৃহস্পতিবার ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ভুক্তভোগী মা। এদিনই গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি ভাইরাল হওয়ার পর থেকে অভিযুক্ত ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠে। 

    পরে সুজানগর থানা পুলিশ শনিবার সকালে অভিযুক্ত ছেলেকে থানায় নিয়ে আসে। ছেলেকে নিয়ে যাওয়ার খবর শুনে থানায় ছুটে আসেন বৃদ্ধা মা। এরপর ছেলে এবং মা দুইজন দুইজনকে দেখেই বুকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। মায়ের পা ধরে ক্ষমা চাইলে মা মিনতী বালা সরকার ছেলেকে ক্ষমা করে দেন। 

    থানার ওসি মিজানুর রহমান জানান, এ দৃশ্য তাদের জীবনের অভিজ্ঞতা হয়ে থাকবে। মায়ের ভালোবাসার কাছে সবকিছু যে তুচ্ছ সেটি আবারো প্রমাণিত হলো। পরে অভিযোগটি প্রত্যাহার করে ছেলে ভূষণ কুমার সরকারকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন মা।

    এ ঘটনায় মিনতী বালা সরকার বলেন, আমার ছেলে তার ভুল বুঝতে পারায় আমি তাকে ক্ষমা করে দিয়েছি। সন্তান ভালো থাক এটাই সবসময় প্রার্থনা করি সৃষ্টিকর্তার কাছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ