ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • খুলনার তিন হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু

    খুলনার তিন হাসপাতালে আরও ১৭ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    খুলনার তিন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ৮টা থেকে রোববার (২৭ জুন) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

    এর মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ১২ জন, খুলনা ২৫০ জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে দুজন এবং বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে।

    খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের ফোকাল পার্সন ডা. সুহাস রঞ্জন হালদার জানান, গত ২৪ ঘণ্টায় খুলনা করোনা হাসপাতালে রেডজোনে ১২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে নয়জন এবং উপসর্গে তিনজন মারা গেছেন। খুলনার ১৩০ শয্যার করোনা হাসপাতালে ১৬০ জন চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে রেডজোনে ৯৬ জন, আইসিইউতে ১৯ জন, এইচডিইউতে ২০ এবং ইয়ালোজোনে ২৫ জন ভর্তি রয়েছেন। ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ৪৩ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩৯ জন।

    গাজী মেডিকেলের স্বত্বাধিকারী গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- খুলনার নেভিগেট এলাকার সামসুল আলম (৬৩), সাতক্ষীরার পলাশপুর এলাকার আব্দুস সামাদ (৭৫) এবং নড়াইলের নরাগাতি এলাকার ঝর্ণা বেগম (৪৬)। এ হাসপাতালে ৮৮ জন চিকিৎসাধীন রয়েছেন। তার মধ্যে আইসিইউতে ছয়জন এবং এইচডিইউতে পাঁচজন। এ ছাড়া হাসপাতালের পিসিআরমেশিনে ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১৯জনের করোনা শনাক্ত হয়েছে।

    খুলনা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, হাসপাতালে গত ২৪ ঘণ্টায় দুজনের মৃত্যু হয়েছে। এরা হলেন- বাগেরহাটের কাশিমপুর এলাকার আতিয়ার রহমান মল্লিক (৬৫) এবং সাতক্ষীরার কালীগঞ্জের অলি উল্লাহ (৬৭)। এখানে মোট চিকিৎসাধীন রয়েছেন ৬৮ জন।

    খুলনা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মেহেদী নেওয়াজ জানান, শনিবার (২৬ জুন) রাতে খুমেকের পিসিআর মেশিনে মোট ৪৭৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২৩৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। যার মধ্যে খুলনার ২০১ জনের নমুনা পরীক্ষায় নতুন করে ১২৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ ছাড়া বাগেরহাটে ৯৩ জন, যশোরে আটজন, সাতক্ষীরায় তিনজন, নড়াইলের একজন, পিরোজপুরের একজন এবং ঝিনাইদহের দুইজন রয়েছেন।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ