ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • সাতক্ষীরায় করোনা উপসর্গে ৮ জনের মৃত্যু

    সাতক্ষীরায় করোনা উপসর্গে ৮ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে জেলায় আরও আটজনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সমাকে) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এনিয়ে গত পাঁচ দিনের ব্যবধানে সাতক্ষীরায় করোনা আক্রান্ত হয়ে ৬জনসহ মোট ৫১ জনের মুত্যু হলো।

    সাতক্ষীরায় ফের বেড়েছে করোনা সংক্রমণের হার। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় নতুন করে আরও ৫৪ জনের করোনা সনাক্ত হয়েছে। এসময় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে ১৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ৩২ দশমিক ৭২ শতাংশ। এর আগের দিন সনাক্তের হার ছিলো ২৭ দশমিক ০৯ শতাংশ। এনিয়ে ২৭ জুন পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছে ৩ হাজার ২২১ জন। জেলায় ২৭ জুন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৬৭ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন অন্তত ৩১৯ জন।

    সাতক্ষীরা সদর হাসপতালের মেডিকেল অফিসার ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার জানান, গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এসময় সমাকে হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৯৯ জনের পজেটিভ রির্পোট আসে। এর মধ্যে সাতক্ষীরা জেলার ১৬৫ টি নমুনা নমুনা পরীক্ষা করে ৫৪ জনের

    করোনা সনাক্ত হয়েছে। সনাক্তের হার ৩২ দশমিক ৭২ শতাংশ। বাকি ১১৭টি নমুনা ছিলো যশোর, মাগুরা ও নড়াইল জেলার।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ