ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন
  • ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে না পারার দায় নিলেন নাহিদ ইসলাম

    ফ্যাসিবাদী কাঠামো ভাঙতে না পারার দায় নিলেন নাহিদ ইসলাম
    সমাবেশ এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এক বছর আগে আজকের এই দিনে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘মুজিববাদী ব্যবস্থা’ বিলোপের যে এক দফা ঘোষণা এসেছিল, ঠিক এক বছর পর একই মঞ্চে দাঁড়িয়ে সেই ঘোষণার আংশিক বাস্তবায়নের ব্যর্থতা স্বীকার করলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

    রোববার (৩ আগস্ট) বিকেলে শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এই দায় স্বীকার করেন।


    নাহিদ বলেন, পুরোনো বন্দোবস্তের পতন ঘটাতে পারিনি, নতুন সংবিধান তৈরি করতে পারিনি, ক্ষমতার দুর্নীতিপরায়ণ স্তম্ভ ও সামরিক-প্রশাসনিক কাঠামো ভাঙতে পারিনি। আজ আমরা নিজেদের অক্ষমতা স্বীকার করতেই এখানে এসেছি।

    তিনি বলেন, যে এক দফা ঘোষণা আমরা করেছিলাম তা কোনো ব্যক্তির পক্ষ থেকে ছিল না, কোনো দলের পক্ষ থেকেও না। এটা ছিল বাংলাদেশের জনগণের পক্ষ থেকে ঘোষণা। অভ্যুত্থানকারী ছাত্র-জনতা ও শহীদ ভাই-বোনদের পক্ষ থেকে সেটি এসেছিল।


    সমাবেশে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দলের পক্ষে নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ