ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ মঠবাড়িয়ায় সাবেক সংসদ সদস্য শামিম শাহনেওয়াজের বাবা মজিবুর রহমানের দাফন সম্পন্ন ২০৪০ সালের মধ্যে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে : ডা. জিয়াউদ্দিন হায়দার সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এসআরবি’র অন্যতম প্রধান দায়িত্ব বাংলাদেশ সব ধর্মের মানুষের দেশ: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন
  • খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করলেন ইসহাক দার

    খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনা করলেন ইসহাক দার
    ফিরোজায় খালেদা জিয়ার সঙ্গে কথা বলছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। রাজনীতি ও কূটনীতির অঙ্গনে আলোচিত এক মুহূর্তে রোববার (২৪ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে খালেদা জিয়ার বাসভবন ‘ফিরোজা’য় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

    দুই দেশের সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি ও পারস্পরিক সহযোগিতার নানা দিক নিয়ে প্রায় পৌনে ১ ঘণ্টা কথোপকথন হয় তাদের। বৈঠকের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের শীর্ষ কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।


    জানা গেছে, সাক্ষাতের শুরুতেই ইসহাক দার খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার দ্রুত আরোগ্য কামনা করেন। খালেদা জিয়া অতিথিকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির সারসংক্ষেপ তুলে ধরেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ