ঢাকা শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পুলক চ্যাটার্জির মৃত্যুতে বরিশাল প্রেসক্লাবের শোক সিনিয়র সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জি আর নেই বাবুগঞ্জে ‍ইয়াবাসহ ঘরজামাই গ্রেপ্তার মুলাদীতে জুয়া খেলতে নিষেধ করায় মারধরের অভিযোগে গৃহবধূর আত্মহত্যা মেঘনার তীর ধসে নদীতে পড়ে নিখোঁজ রাকিবের মরদেহ উদ্ধার, সন্ধান মেলেনি বিজিবি সদস্যর  ভোলায় কাজ না করেই চার প্রকল্পের পুরো টাকা লোপাট সৌদি আরবকে ঘিরে ফেলছে ইরান, নতুন সংকটে মধ্যপ্রাচ্য গৌরনদীতে পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুই মোটরসাইকেল চালকের হারানো অস্ত্র উদ্ধারে ২ লাখ টাকা পুরস্কার ঘোষণা করলো র‍্যাব-৮
  • মহানবীকে নিয়ে কটূক্তি, অভিযুক্ত যুবকের বাড়ি ও পাশের মাজারে আগুন

    মহানবীকে নিয়ে কটূক্তি, অভিযুক্ত যুবকের বাড়ি ও পাশের মাজারে আগুন
    হোমনায় যুবকের বাড়ি ও পাশের মাজারে আগুন: ছবি সংগৃহীত 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে কুমিল্লার হোমনায় অভিযুক্ত যুবকের বাড়ি ও পাশের মাজারে আগুন দিয়েছেন স্থানীয় লোকজন।  

    বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

    অভিযুক্ত মহসিন (৩৫) হোমনা উপজেলার আছাদনগর গ্রামের ফকির বাড়ির আলেকশাহের ছেলে।

    স্থানীয়রা জানান, বেমজা মহসিন নামক ফেসবুক আইডি থেকে বুধবার সকাল ১০টা ৫২ মিনিটে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি করে পোস্ট দেন। এ ঘটনায় জনতা বিক্ষুব্ধ হয়ে মহসিনকে ধরে থানায় নিয়ে যান। বৃহস্পতিবার পুলিশ তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।  

    এদিকে স্থানীয়রা বৃহস্পতিবার সকালে অভিযুক্ত মহসিনের বসতবাড়িতে আগুন ধরিয়ে দেন। এসময় পাশের মাজারেও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।

    পরে ঘটনাস্থল পরিদর্শন করে কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে।  এ ঘটনায় কারো কোনো ইন্ধন আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ