ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার ফর্মার ক্রিকেটার্স ক্লাবের ইফতার ও দোয়া মাহফিল 
  • আ’ লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫৪ বছর ক্ষমতা থেকে লুটপাট করেছে: ফয়জুল করিম

    আ’ লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫৪ বছর ক্ষমতা থেকে লুটপাট করেছে: ফয়জুল করিম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম বলেন, এ দেশ আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টি ৫৪ বছর ক্ষমতা থেকে অন্যায়, অত্যাচার ও লুটপাট করেছে। মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারেননি।

    নেতার পরিবর্তন হয়েছে কিন্তু নীতির কোন পরিবর্তন হয়নি। সচেতন হন, তারা আবার ক্ষমতায় গেলে ঘুমাতে পারবেন না। ব্যবসা করতে পারবেন না । এমনকি সুন্দরী মেয়েরা রাস্তায় হাঁটতেও পারবেন না। তবে আমি বিশ্বাস করি হাতপাখা বিজয় হলে জাতির বিজয় হবে। বিজয় হবে রাষ্ট্রের ও সমাজের।

    রোববার বিকেলে বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার উদ্যোগে রাষ্ট্র সংস্কার, জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে গণ সমাবেশে তিনি এসব কথা বলেন।

    তিনি আরও বলেন, বাকেরগঞ্জের মানুষগুলো আমাকে বেশি মহব্বত করেন, আমিও তাদের খুব ভালোবাসি। চরমোনাই থেকে বাকেরগঞ্জ আসা খুব সহজ। এখানকার মানুষ যদি বেশি বেশি প্রস্তুতি নেয়, তাহলে হাত পাখার বিজয় সম্ভব ।

    সভায় সভাপতিত্ব করেন বাকেরগঞ্জ উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা নাসির উদ্দিন রোকন ডাকুয়া। 

    এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন বরিশাল জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা মো. মাহমুদুন্নবী তালুকদার, বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম প্রমুখ ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ