ঢাকা শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে  লাইসেন্স না থাকায় কুয়াকাটায় হোটেল মালিককে কারাদণ্ড
  • একডজন আমের দাম লাখ টাকা

    একডজন আমের দাম লাখ টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ১২টি আম ১ লক্ষ ২০ হাজার টাকায় বিক্রি করল জামশেদপুরের তুলসি কুমারী। অনলাইন ক্লাস করার জন্য একটা স্মার্টফোনের খুব প্রয়োজন ছিল তার। দরিদ্র পরিবারের স্মার্টফোন কিনে দেওয়ার সামর্থ্য না থাকায় ওই শিক্ষার্থীর পাশে দাঁড়াতেই লাখ টাকা দিয়ে সেই আম কিনলেন মুম্বইয়ের এক ব্যবসায়ী।

    সম্প্রতি তুলসি রাস্তার ধারে আম বিক্রি করছিল। সে সময় আমেয়া হেত নামে এক ব্যবসায়ী তুলসির কাছ থেকে ওই আম কেনেন এক লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে। তা বলে লাখ টাকা দিয়ে আম?

    আমেয়া জানান, স্থানীয় সংবাদমাধ্যম থেকে তিনি জানতে পেরেছিলেন তুলসি কুমারীর কথা। আর্থিক অনটনের জন্য তুলসির পড়াশোনা বন্ধ হতে চলেছিল। তখনই তিনি সিদ্ধান্ত নেন তুলসিকে সহযোগিতা করবেন। সেই সুযোগও চলে আসে। তুলসি গ্রামে যখন আম বিক্রি করছিল, সে সময় তার কাছ থেকে লাখ টাকার বিনিময়ে ওই আম কিনে নেন আমেয়া।

    তুলসি জানিয়েছে, সে আম বিক্রি করে একটু একটু করে টাকা জমাচ্ছিল স্মার্টফোন কেনার জন্য যাতে অনলাইন ক্লাস করতে পারে। এখন সে স্মার্টফোন কিনতে পারবে। ক্লাসও করতে পারবে। আমেয়া জানান, পড়ার জন্য তুলসির যে উৎসাহ দেখেছিলেন, সেটাই তাঁকে অনুপ্রেরণা জুগিয়েছিল। তাই তুলসির সহযোগিতায় হাত বাড়িয়ে দিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ