ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • ভ্যানচালকের ঘরে ২৬ অজগরের বাচ্চা

    ভ্যানচালকের ঘরে ২৬ অজগরের বাচ্চা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    যশোরের কেশবপুর পৌরসভার মধ্যকুল গ্রামে আলমগীর হোসেনের বাড়িতে সাপের ২৬টি বাচ্চা ধরে মেরে ফেলা হয়েছে। তবে অনেক খোঁজাখুঁজি করেও মা-সাপটিকে পাওয়া যায়নি।

    সোমবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। সাপের বাচ্চাগুলো কোন প্রজাতির তা নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়রা এগুলোকে অজগর সাপের বাচ্চা বলে দাবি করছেন।

    পেশায় ভ্যানচালক আলমগীর হোসেন বলেন, তার মাটির ঘরের মেঝেই একটি গর্ত ছিল। তার ছোট মেয়ে সেখান থেকে একটি সাপের বাচ্চা বের হতে দেখে সেটিকে মেরে ফেলে। খবর পেয়ে তিনি দ্রুত বাড়িতে যান। গর্তটি খুঁড়ে সেখান থেকে সাপের আরও ২৫টি বাচ্চা পান।

    সাথে সাথে সেগুলোকেও মেরে ফেলা হয়। কিন্তু গর্তে বড় কোনো সাপ না পাওয়ায় তিনি সাপুড়িয়া ডেকে এনে সারাদিন ধরে ঘরের মেঝে খোঁড়াখুঁড়ি করেন। কিন্তু আর কোনো সাপ পাওয়া যায়নি বলেও জানান তিনি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ