ঢাকা মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে ঘরোয়া রেস্তোরাসহ চার ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা  জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: নবাগত ডিআইজি লালমোহনে পৌরসভার ময়লা ফেলা হচ্ছে হেলিপ্যাডের উপর, দুর্গন্ধে এলাকাবাসী কুয়াকাটা সৈকতে বিস্তীর্ণ এলাকা থেকে সরে যাচ্ছে বালু, ঝুঁকিতে পুলিশ বক্স পিরোজপুরে ইয়াবাসহ গ্রাম পুলিশ গ্রেফতার ৬৯০ বন্দি এখনো পলাতক, ১৬৬ জনের তথ্য ‘খুঁজে পাচ্ছে না’ কারা কর্তৃপক্ষ কাউখালীতে নাগরিক উদ্যোগের বার্ষিক পর্যালোচনা সভা  বরিশালে জাতীয় ফলমেলা উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী পরকীয়ার অভিযোগ তুলে সারারাত ব্যবসায়ীকে নির্যাতন, ভোরে মিলল লাশ ফজরের নামাজের সেজদায় ইমামের মৃত্যু
  • বাউফলে বিএনপির শোভাযাত্রায় হামলা, ছাত্রশিবির সভাপতি গ্রেপ্তার

    বাউফলে বিএনপির শোভাযাত্রায় হামলা, ছাত্রশিবির সভাপতি গ্রেপ্তার
    ইমরান হোসেন। সংগৃহীত ছবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলা, নেতাকর্মীদের আহত করা এবং মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলায় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি ইমরান হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যায় উপজেলার কালাইয়া বাণিজ্যিক বন্দরের নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

    পুলিশের তথ্য অনুযায়ী, গত শনিবার (২৭ জুন) রাতে উপজেলার দাশপাড়া ইউনিয়নের বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির অঙ্গসংগঠনের একটি মোটরসাইকেল শোভাযাত্রায় হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় যুবদল ও ছাত্রদলের অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন বলে অভিযোগ করা হয়েছে। এ ছাড়া প্রায় ২৫টি মোটরসাইকেল ভাঙচুরেরও অভিযোগ রয়েছে।

    ঘটনার পর আহত দাশপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আল মামুন বাদী হয়ে বাউফল থানায় হত্যাচেষ্টা এবং বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেন।

    ওই মামলায় এজাহারভুক্ত আসামিদের একজন ইমরান হোসেন। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, বিএনপির শোভাযাত্রায় হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি ইমরান হোসেনকে মঙ্গলবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।

    তবে এ ঘটনায় গ্রেপ্তার ইমরান কিংবা ছাত্রশিবিরের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।


    মামলার অভিযোগের বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ