ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • গলাচিপা প্রেসক্লাবের সাজ্জাদ আহ্বায়ক, মাহবুব সদস্য সচিব বরিশালে চার মৃত ব্যক্তিসহ আওয়ামী লীগের ২৪৮ নেতাকর্মীর নামে মামলা গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার উপকূলীয় এলাকার  ঐতিহ্য: মঠবাড়িয়ায় বর্ষায় চাঁইয়ের হাট জমজমাট শেরই বাংলার নতুন উপাধ্যক্ষ শিশু বিশেষজ্ঞ ডা. মো. মজিবুর রহমান ফেসবুক আপত্তিকর পোস্ট: চরফ্যাশন প্রেসক্লাবের দুই সদস্যকে অব্যাহতি  ভোলায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড বাড়ি ফেরার পথে ভোলায় শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা
  • বরিশালে এনটিভির জন্মদিন উদযাপন 

    অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার

    অবাধ তথ্য প্রবাহ গণতন্ত্রের ভিত শক্ত করে: এমপি সরোয়ার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল সদর আসনের সংসদ সদস্য মজিবর রহমান সরোয়ার বলেছেন, তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে না পারলে গণতন্ত্র ঝুঁকির মুখে পড়ে। বিগত ফ্যাসিষ্ট আমলে আমরা সেটাই দেখেছি। বিগত সরকার গণমাধ্যমের স্বাধীনতা লুট করেছিল বলেই দেশে দীর্ঘকাল ফ্যাসিবাদী শাসন কায়েম ছিল। এনটিভির ২৪ তম জন্মদিন উপলক্ষ্যে বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

    এমপি সরোয়ার বলেন, গণমাধ্যম যখন নির্দ্বিধায় সাদাকে সাদা আর কালোকে কালো বলতে পারবে, শাসন ক্ষমতায় থাকা ক্ষমতাসীনদের প্রশ্ন করতে পারবে, অনিয়ম দুর্নীতির কথা ভয়মুক্তভাবে বলতে পারবে, ঠিক তখনই গণতন্ত্রের যাত্রা যেমন সূদুর প্রসারী হবে তেমনি গণতন্ত্র মজবুত ভিত্তির উপর দাড়াবে।

    প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে ও এনটিভির সিনিয়র করেসপন্ডেন্ট আকতার ফারুক শাহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বরিশাল জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুহাম্মদ ইউনুস আলী সিদ্দিকি, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মুয়াজ্জম হোসাইন হেলাল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতউল্লাহ ও এবায়েদুল হক চান, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, সাবেক সদস্য সচিব মীর জাহিদুল কবির, বরিশাল মহানগর জামায়াতে ইসলামীর আমীর জহিরউদ্দিন মুহাম্মদ বাবর, বরিশাল সমাজসেবা অধিদপ্তর প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ সাজ্জাদ পারভেজ, বরিশাল বিএম কলেজের সাবেক অধ্যক্ষ ইমানুল হাকিম, শিক্ষাবিদ ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল, বরিশাল সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা নূরুল আলম ফরিদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি এএইচএম তসলিম উদ্দিন, বরিশাল বিভাগীয় ক্রিড়া সংস্থার সদস্য সচিব আনোয়ারুল হক তারিন, বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, বরিশাল টেলিভিশন ও মাল্টিমিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি হুমায়ুন কবির, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি বাসুদেব ঘোষ, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এসএম আশরাফুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের জেলা যুগ্ম আহবায়ক তরিক সুলাইমান, মহানগরের যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন টিটো ও বরিশাল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আসিফ আল মামুন। 

    বক্তারা এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। আলোচনা সভা শেষে ২৪তম জন্মদিন উপলক্ষ্যে কেক কাটেন অতিথিরা।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ