ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল

    গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে: মুয়াযযম হোসাইন হেলাল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল ও বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী এ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধী দলগুলোর আন্দোলন-সংগ্রাম চলছে এবং চলবে। গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে আমরা কাউকে ছেড়ে কথা বলবো না।

    জুলাই আন্দোলনের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের সরকারের প্রধান দায়িত্ব হলো জুলাই সনদ বাস্তবায়ন করা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকার এখনও পুরোন ধারায় দেশ চালাচ্ছে এবং জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে পুরাতন কায়দায় নতুন ফ্যাসিবাদ কায়েমের অপচেষ্টা চালাচ্ছে।

    শুক্রবার (৩ জুলাই) নগরীর একটি কমিউনিটি সেন্টারে কোতয়ালী উত্তর থানা জামায়াতের উদ্যোগে দিনব্যাপী কর্মী শিক্ষাশিবির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 

    তিনি বলেন, দেশের কল্যাণ ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহর বিধান ও ইসলামী আদর্শ অনুসরণের বিকল্প নেই। মানব রচিত মতবাদ দিয়ে জনগণের প্রকৃত মুক্তি ও শান্তি নিশ্চিত করা সম্ভব নয়। দেশের শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় সংগঠিত শক্তি গড়ে তুলতে হবে। ইসলামের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে আদর্শিক ও নৈতিক নেতৃত্ব তৈরি করতে হবে।

    স্থানীয় নির্বাচন প্রসঙ্গে হেলাল বলেন, দেশকে নতুন উদ্যমে সক্রিয়ভাবে সচল করতে স্থানীয় নির্বাচনের বিকল্প নেই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিএনপি সরকার স্থানীয় নির্বাচনের পরিবর্তে দলীয় প্রশাসক নিয়োগ দিয়ে দেশের গনতন্ত্রকে প্রশ্ন বিদ্ধ করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সকল নেতাকর্মীকে আগামী স্থানীয় সরকার নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের প্রার্থীদের বিজয়ী করত হবে।

    থানা আমীর অধ্যাপক আনোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর।

    থানা সেক্রেটারি জাবের হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহানগরীর সহকারী সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান ও মাওলানা মুহাম্মদ আতিকুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের অফিস সম্পাদক কামরুল আহসান হাসান। 

    এছাড়া উপস্থিত ছিলেন থানা নায়েব আমির অধ্যাপক গোলাম গোফরান, সহকারী সেক্রেটারি অধ্যাপক মু. জাহাঙ্গীর কবীর, থানা কর্মপরিষদ সদস্য মোকছেদুর রহমান, আব্দুস সত্তার খান, বায়জীদ বোস্তামী, অধ্যাপক জিল্লুর রহমান, আবু সাইদ খান প্রমুখ।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ