ঢাকা বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ রোববার সাংবাদিক এম মিরাজের নামাজে জানাজা মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হচ্ছে ভোলা, দ্রুত উদ্যোগ নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর ভোলায় সাড়ে ১৩ লাখ টাকার নিষিদ্ধ পলিথিনসহ আটক ১ ৩ ফুটবলারসহ আর্জেন্টিনাকে কঠোর শাস্তি দিলো ফিফা
  • রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাসের বোনের দাফন সম্পন্ন  

    রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাসের বোনের দাফন সম্পন্ন  
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক নজরুল বিশ্বাসের বোন, কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত প্রিন্সিপাল অফিসার শহিদুল ইসলামের স্ত্রী রেহেনা হক ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

    শনিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, দুই কন্যা সন্তান, আত্মীয়-স্বজন এবং অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।

    রোববার জোহরের নামাজের পর বরিশাল সদর উপজেলার চরবারিয়া ইউনিয়নের রারীমহল গ্রামের পঞ্চায়েত বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে উপস্থিত ছিলেন চরবাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল ইসলাম সাবু, মজিবুল হক সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

    জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

    রেহেনা হকের মৃত্যুতে সাংবাদিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ