ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউখালীতে প্রথম জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন, ঋণ ও প্রণোদনা বিতরণ ইসলামী ব্যাংক নিয়ে ফের বিক্ষোভের ঘোষণা গ্রাহক ফোরামের ১১ জুলাইয়ের মধ্যে সব ক্লিনিকে লেবার রুম স্থাপন না করলে লাইসেন্স বাতিল বরিশালসহ ৪ বিভাগে দুদিন অতিভারী বর্ষণের আভাস লাশ উদ্ধারের ২ মাস পেরোলেও অধরা আসামি, ক্ষোভে ফুঁসছে আঁখির পরিবার কলাপাড়ায় প্রথমবারের মতো জাতীয় পল্লী উন্নয়ন দিবসে র‍্যালি ও আলোচনা সভা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি নজরুল বিশ্বাসের বোনের দাফন সম্পন্ন   অগ্রণী হাউজিংয়ের এমডির ঘটনায় নতুন তথ্য জানালেন লিটুর স্ত্রী লুবনা অগ্রণী হাউজিংয়ের ঘটনায় জড়িতরা বিএনপির কেউ না ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত আগৈলঝাড়ার বিএনপি নেতা মনুকে দেখতে গেলেন তথ্য মন্ত্রী 
  • লাশ উদ্ধারের ২ মাস পেরোলেও অধরা আসামি, ক্ষোভে ফুঁসছে আঁখির পরিবার

    লাশ উদ্ধারের ২ মাস পেরোলেও অধরা আসামি, ক্ষোভে ফুঁসছে আঁখির পরিবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালে শ্বশুরবাড়ি থেকে আঁখি আক্তার নামের এক গৃহবধূর রহস্যজনক লাশ উদ্ধারের ঘটনার দুই মাস পেরিয়ে গেছে। তবে দীর্ঘ এই সময়েও মামলার এজাহারনামীয় কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। 

    এতে চরম ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন নিহতের পরিবার ও স্বজনরা। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের খুঁজে পাচ্ছে না বলে অভিযোগ উঠেছে।

    পারিবারিক সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৩ ডিসেম্বর নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের বাঘিয়ার উকিল বাড়ি হজরত শাহ জালাল সড়কের নান্নু মীরের ছেলে তৌহিদুর রহমানের সাথে বিবাহ হয় আখি আক্তারের। পরে তাদের সংসারে একটি কন্যা সন্তান জন্ম নেয়। বর্তমানে তার বয়স ১১ মাস। বিয়ের পর থেকেই ৫ লাখ টাকা যৌতুকের জন্য বিভিন্ন সময় আখিকে শারিরীক ও মনিসিক নির্যাতন করতে থাকে তার স্বামী, শ্বশুড় নান্নু মীর ও শাশুড়ি তানিয়া আক্তার। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশ বৈঠক হলে তৌহিদুর রহমানকে ব্যবসার জন্য ১ লাখ টাকা দেয়া হয়। 

    এরপরেও পরকীয়ায় জড়িয়ে পড়লে আঁখি নগরীর কালিজিরায় বসবাস করা তার পরিবারের কাছে চলে যান। সেখান থেকে ঘটনার দুই দিন আগে নিয়ে তাকে নিয়ে আসে তুহিন। পরবর্তিতে পুনরায় যৌতুকের টাকার জন্য চাপ সৃষ্টি করা হয়। 

    নিহতের মা মিনারা বেগম বলেন, তৌহিদুর রহমান তুহিন অন্য এক নারী সাথে পরকীয়া প্রেমে আসক্ত ছিল। এ নিয়ে মেয়ে আঁখির সাথে প্রায়ই ঝগড়ার সৃষ্টি হতো। যৌতুকের ও পরকীয়া এই দুটি ঘটনার জের ধরে আঁখিকে হত্যা করা হয়েছে বলে দাবী করেন তিনি। 

    তিনি বলেন, গত ১৮ এপ্রিল রাত ৪ টার দিকে এয়ারপোর্ট থানা পুলিশ ফোন দিয়ে আমিসহ পরিবারকে আখির শ্বশুড় বাড়িতে আসতে বলে। রাতে কোন যানবাহন না পাওয়ায় পরের দিন সকাল ৫ টার দিকে যাই। সেখানে গিয়ে মেয়ে (আখিকে) বাথরুমের প্যানেলের উপরে পরে থাকতে দেখি। তার এক পা প্যানেলের ভিতরে আর এক পা উপরে উঠানো। 

    মিনারা বেগম অভিযোগ করেন, আখিকে সুপরিকল্পিভাবে হত্যা করে তারই ১১ মাসের মেয়ে তাহিয়া বিনতে আয়াতকে নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জামাই তৌহিদুর রহমান তুহিন ও তার পরিববার। এ ঘটনায় ২৭ এপ্রিল তৌহিদুর রহমান, তার বাবা নান্নু মীর ও মা তানিয়া আক্তারকে আসামি করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালে একটি নালিশি মামলা দায়ের করি। আদালত আমলে নিয়ে এয়ারপোর্ট থানা পুলিশকে এজাহার হিসেবে গ্রহন করাসহ তদন্ত করে প্রতিবেদন দাখিলের ওসিকে নির্দেশ দেন। 

    তিনি অভিযোগ করেন মামলা দায়ের করার পর দুই মাস অতিবাহিত হলেও এখন পুলিশ আসামিদের খুঁজে পাচ্ছে না। অথচ তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। তিনি আসামিদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন। 

    নিহতের ফুফু ময়না বেগম বলেন, বিয়ের পর তাদের সংসারে অনেক অশান্তি ছিল। ৫ লাখ টাকা যৌতুকের জন্য আখিকে অনেক মারধর করা হয়। এ ঘটনা নিয়ে সালিশ হয়। সবশেষ আঁখিকে হত্যা করবে বলেই তারা পরিকল্পনা করে নিয়ে যায়। আমরা হত্যাকারির ফাঁসি চাই। 

    নিহতের খালাতো বোন মুনমুন বলেন, বিয়ের পর থেকেই আঁিখকে নিযার্তন করতো। এ কারণে আঁখি বাবার বাড়িতে থাকতো। কোন দিন শ্বশুড় বাড়িতে থাকতে পারেনি। একবার তাকে মারধর করে শ্বশুড়। পরে তুহিন বাসা ভাড়া নেয়। কিন্তু সেখানেও তাদের ভিতরে ঝগড়া হতো। ঘটনার আগের দিন আঁখির সাথে ভিডিও কলে কথা হয়। সেদিন তাকে হাশি-খুশি দেখতে পাই। পরে জানতে পারি আঁখিকে হত্যা করেছে তুহিন। তবে অভিযুক্তরা পলাতক থাকায় তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি। 

    এ বিষয়ে তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. মাইণুল ইসলাম বলেন, মামলার তদন্ত চলমান রয়েছে। দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে।

    এদিকে, অবিলম্বে আঁখি আক্তার হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে স্থানীয় এলাকাবাসী। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ