ঢাকা বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা নানা আয়োজনে বরিশাল মেট্রোপলিটন পুলিশের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন সাগরে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত কলাপাড়ায় মাছের ঘের থেকে বৃদ্ধের লাশ উদ্ধার উজিরপুরে দুর্নীতির অভিযোগে ভূমি অফিসের দুই কর্মচারী প্রত্যাহার, গাড়িচালককে অব্যাহতি
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে বিএনপিতে উৎসাহ-উদ্দীপনা

    প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর ঘিরে বিএনপিতে উৎসাহ-উদ্দীপনা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী ১৩ জুলাই প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে বরিশাল সফরে আসছেন তারেক রহমান। তাঁর সফরকে কেন্দ্র করে বিএনপি নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। সফরকে সফল করতে দক্ষিণাঞ্চলজুড়ে দলীয় নেতাকর্মীরা জোর প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন।


    সফরকে সামনে রেখে আজ  শুত্রুবার গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়। এতে  ও  উপজেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী ।

    সভায় একপর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলার সুযোগ পান নেতাকর্মীরা। এ সময় তারা প্রিয় নেতাকে সালাম ও শুভেচ্ছা জানান। জবাবে প্রধানমন্ত্রী ১৩ জুলাই গৌরনদী সফরকালে নেতাকর্মীদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার আশ্বাস দেন। তার আন্তরিক ও সাবলীল ব্যবহারে উপস্থিত নেতাকর্মীরা আবেগাপ্লুত হয়ে পড়েন।

    জানা গেছে, প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ১৩ জুলাই দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে  সফর করবেন। এই সফরকে ঘিরে জেলা, উপজেলা ও বিভাগীয় প্রশাসনের পাশাপাশি -এর বিভিন্ন স্তরের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করছেন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

    সংশ্লিষ্টরা আশা করছেন, প্রধানমন্ত্রীর এই সফর দক্ষিণাঞ্চলের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টি করবে এবং দলীয় কার্যক্রমকে আরও গতিশীল করবে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ