ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ সাংবাদিক এম মিরাজ হোসাইনের রুহের মাগফিরাত কামনায় দোয়া উপকূলের সংকট জাতীয় পর্যায়ে তুলে ধরার আহ্বান তথ্য সচিবের কলাপাড়ায় পর্যটকবাহী বাস পুকুরে, আহত ১৩ বরিশালে শুভ জন্মাষ্টমী ‍উপলক্ষে শোভাযাত্রা বরিশালে পুলিশের সাঁড়াশি অভিযানে গা-ঢাকা দিচ্ছে অপরাধীরা, তিনদিনে গ্রেফতার ৩৮ জন পায়রা বিদ্যুৎকেন্দ্রের খামখেয়ালিপনায় স্থায়ী জলাবদ্ধতা দৌলতখানে বইছে ইউপি নির্বাচনের হাওয়া, ত্যাগীদের প্রাধান্য চায় কর্মীরা  কাঁঠালিয়ায় স্ত্রীর শাবলের আঘাতে প্রাণ গেল স্বামীর
  • ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন

    ববি গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা- জান্নাত-এডিসন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ভূমিকা সরকার, সহসভাপতি ইসরিতা জান্নাত এবং সাধারণ সম্পাদক এডিসন বৈদ্য। বৃহস্পতিবার রাতে ববির গ্রাউন্ডফ্লোরে সংগঠনটির উদ্যোগে নবীনবরণ ও কমিটি পরিচিতি অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান নতুন কমিটি ঘোষণা করেন।

    অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ববির বিদায়ী নেতা সুজয় শুভ। আলোচনা সভায় সাংবাদিক ও আইনজীবী মানজুর আল মতিন, লেখক ও গবেষক মাহতাব উদ্দীন আহমেদ এবং সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ছায়েদুল হক নিশান বক্তব্য দেন।

    আলোচনায় মার্কিন বাণিজ্য চুক্তি বাতিল, ক্যাম্পাসে আবাসন ও শ্রেণিকক্ষ সংকট নিরসন, পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, গবেষণায় বরাদ্দ বৃদ্ধি এবং মেডিকেল সেন্টারের আধুনিকায়নসহ ছয় দফা দাবি তুলে ধরা হয়।

    নতুন কমিটিতে সহসভাপতি ক্লিনটন চাকমা, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, অর্থ সম্পাদক তুফান মণ্ডল, দপ্তর সম্পাদক সৌভিক জয় এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক সুদীপ মণ্ডল। সদস্য হিসেবে রয়েছেন আব্দুল আজিজ, শ্রেয়শী রায় শ্রেয়া ও রিংকু রুদ্র পাল।

    নবীন শিক্ষার্থীদের বরণ, আলোচনা সভা, কমিটি পরিচিতি ও কনসার্টের মধ্য দিয়ে ‘পলাশকুঁড়ির অভিষেক ৩.০’ অনুষ্ঠানের সমাপ্তি হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ