ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • 'পৃথিবীর ইতিহাসে নেই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী ফিরে এসেছে' ১০ কূপে গ্যাস, তবু বেকারত্ব-জ্বালানি সংকটে ভোলাবাসী কলাপাড়া হাসপাতালে স্ত্রীর সঙ্গে বাকবিতণ্ডা, শাশুড়িকে কুপিয়ে পালিয়েছে জামাই শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু নেপালে ভূমিকম্প, কাঁপলো বাংলাদেশ-ভারতসহ ৫ দেশ বরিশাল নগরীতে পৃথক অভিযানে অস্ত্র ও মাদকসহ ২০ জন গ্রেফতার মেসির নাম ভাঙিয়ে ব্যবসা, কঠোর অবস্থানে আর্জেন্টাইন মহাতারকা! বরিশাল নগরীতে অবৈধ ড্রেজারে বাড়ছে দুর্ঘটনা মব আতঙ্কে ববির অধিকাংশ শিক্ষক-কর্মকর্তা নিয়েছেন ছুটি, কেউ দিয়েছেন গা ঢাকা পিরোজপুরে চীন মৈত্রী সেতুর ওপর দুই মোটরসাইকেলে ট্রলির ধাক্কা, নিহত ৩
  • কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার

    কীর্তনখোলা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের কীর্তনখোলা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। বুধবার বেলা ১২টার দিকে নগরীর বেলতলা এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

    নৌ-পুলিশ সদর থানার ওসি অসীম শিকদার জানান, কীর্তনখোলা নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। মরদেহটি সম্পূর্ণ নগ্ন অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, তিন থেকে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। কয়েক দিন পানিতে থাকায় মরদেহে পচন ধরেছে। এ কারণে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ কিংবা পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

    ওসি আরো জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

    এ ঘটনায় বরিশাল মহানগর পুলিশের কাউনিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। মরদেহটির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ