ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • জাফরুল্লাহকে কানে কানে পরামর্শ দিতে বললেন গয়েশ্বর

    জাফরুল্লাহকে কানে কানে পরামর্শ দিতে বললেন গয়েশ্বর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রকাশ্য উপদেশ ফ্যাসিবাদকে উৎসাহিত করে বলে মন্তব্য করে গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরীকে ইঙ্গিত দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, উপদেশ দেওয়ার থাকলে আমাদের কানে কানে দিন, আমাদের নেতার কানে কানে দিন। আপনার উপদেশ গ্রহণযোগ্য হলে অবশ্যই আমরা তা গ্রহণ করবো।

    শুক্রবার (২ জুলাই) বিকেলে বিএনপি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
    এ সময় গয়েশ্বর বলেন, জাতীয়তাবাদী শক্তির ভবিষ্যৎ নেতৃত্ব জিয়া পরিবারের বাইরে নয়, তারেক রহমানের বাইরে নয়। তারেক রহমানের বিকল্প কোনো নেতা বিএনপিতে নেই। বিএনপির হাল ধরেছেন তারেক রহমান। তার হাতকে শক্তিশালী করেই সামনে এগিয়ে যেতে হবে। তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুললে নেতাকর্মীরা ক্ষুব্ধ ও বিভ্রান্ত হয়।

    সম্প্রতি জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে তারেক রহমানের নেতৃত্বের সমালোচনা করলে তার ওপর চড়াও হন ছাত্রদলের কয়েকজন নেতা। ওই অনুষ্ঠানে জাফরুল্লাহ চৌধুরী তারেক রহমানকে রাজনীতি ছেড়ে লেখাপড়ায় মন দেওয়ার উপদেশ দিয়েছিলেন। তার ওই বক্তব্যের প্রতিক্রিয়া ফুটে ওঠে গয়েশ্বর চন্দ্র রায়ের আলোচনায়।

    অনুষ্ঠানে তিনি বলেন, সরকার পূর্ণ মেয়াদে থাকবে না। দেশে মধ্যবর্তী নির্বাচন দিয়ে ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা করবে সরকার। এমন নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে বিএনপিকে সতর্ক সিদ্ধান্ত নেয়ার পরামর্শ দেন গয়েশ্বর চন্দ্র রায়।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ