ঢাকা শনিবার, ১৮ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালসহ দেশের আটটি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের শঙ্কা ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার সোবার্স মারা গেছেন বরিশালে আর্জেন্টিনার সমর্থকদের বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা মাদকের সরবরাহ লাইন নির্মূল করার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে: চরমোনাই পীর প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী জিয়াউদ্দিন হায়দারকে ফুলেল শুভেচ্ছা দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ চালার টিন খুলে ব্যবসায়ীর ঘরে চুরি, ১০ ভরি স্বর্ণালংকার ও টাকা লুট শিক্ষক আবু তৈয়ব কর্মস্থলে প্রায় দুই বছর অনুপস্থিত থেকেও পেলেন পদোন্নতি  ত্রাণ বিতরণের মঞ্চ ভেঙে পড়ে গেলেন অর্থমন্ত্রী জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল
  • ‘ভাইরাল ভাইরাসে’ আক্রান্ত সাফা 

    ‘ভাইরাল ভাইরাসে’ আক্রান্ত সাফা 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জনপ্রিয় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এনটিভি আয়োজন করতে যাচ্ছে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। সেই আয়োজনে থাকছে ২০টির অধিক নাটক। যেখানে থাকছে ‘ভাইরাল ভাইরাস’ শিরোনামে একটি একক নাটক।


    শাওন কৈরীর রচনায় নাটকটি পরিচালনা করেছেন গৌতম কৈরী। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। তাঁর বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেতা ইয়াশ রোহানকে। এ ছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, করবি মিজান, ফরহাদ লিমনসহ অনেকেই। এরই মধ্যে নাটকটির শুট শেষ হয়েছে।

    নাটকটির গল্প প্রসঙ্গে এখনই বিস্তারিত জানাতে চান না পরিচালক গৌতম কৈরী। তবে আলাপচারিতায় জানিয়েছেন, ‘একটা মেয়ের গল্প নিয়ে এগিয়ে যাবে নাটকটি। যে মেয়ে ভাইরাল হতে চায়। আর সে কারণেই তাঁর পরিবার ও আশপাশের মানুষেরা বেশ চিন্তিত। এর বেশি এখনই গল্প বলা যাবে না। তবে নাটকটি শেষ হবে একটি সামাজিক বার্তা দিয়ে।’

    আসন্ন ঈদুল আজহার আয়োজনে ‘ভাইরাল ভাইরাস’ নাটকটি এনটিভির পর্দায় ও এনটিভি নাটক ইউটিউব চ্যানেলে দেখা যাবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ