ঢাকা শনিবার, ০২ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ঈদুল আজহায় বাসে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না : মালিক সমিতি নবদিগন্তের সূচনা, নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন না হলে জনগণ আবারও রাজপথে নামবে: হেলাল বরিশালে মে দিবসের সমাবেশে শ্রমিকের মজুরি ও নিরাপত্তা নিয়ে ক্ষোভ সব থানাকে দালালমুক্ত করার নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর সংবিধান সংস্কার পরিষদ গঠনে বিএনপি কখনোই একমত হয়নি: মির্জা ফখরুল মঠবাড়িয়ায় তালাবদ্ধ ঘর থেকে ৩০ কেজি গাঁজা উদ্ধার ঝালকাঠিতে পুলিশ সদস্য অন্তঃসত্ত্বা স্ত্রীর লাশ উদ্ধার কলাপাড়ায় ফ্যানের সাথে ফাঁস দিয়ে নারী কনস্টেবলের আত্মহত্যা ৩ মে বাজারে আসছে আগামীর সময়, বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু
  • লকডাউন: ভোলায় ৫৯৪ জনের জরিমানা, ১১ জনের কারাদণ্ড

    লকডাউন: ভোলায় ৫৯৪ জনের জরিমানা, ১১ জনের কারাদণ্ড
    ছবি: প্রতীকী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কঠোর বিধিনিষেধ অমান্য করায় গত তিন দিনে জেলায় ৫৯৪ জনকে জরিমানা করা হয়েছ। একই সময়ে ১১ জনকে বিভিন্ন মেয়াদে (৩-৫ দিন) কারাদণ্ড দেয়াও হয়েছে।

    সাত উপজেলায় ৫৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫৬৩টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় জরিমানা করা হয়েছে ৫ লাখ ২২ হাজার ১০০ টাকা।

    ১ জুলাই থেকে ৩ জুলাই (শনিবার) রাত পর্যন্ত এ জেল জরিমানা করা হয়।

    এদিকে গত ২৪ ঘণ্টায় ১৫০ জনের এক লাখ ২৯ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়া ৬ জনকে ৩ দিন করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

    কঠোর বিধিনিষেধের তৃতীয় দিনে জেলার ৭ উপজেলায় ১৯টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জেল-জরিমানা করা হয়।

    ভোলা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান এ তথ্য নিশ্চিতি করে জানান, করোনা ভাইরাস মোকাবিলায় জেলার ৭ উপজেলায় প্রতিদিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লকডাউন, স্বাস্থ্যবিধি অমান্য এবং বিনা কারণে রাস্তায় ঘোরাফেরার কারণে এই জেল-জরিমানা করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ