ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • খোলা রাখায় ৫ মাদরাসাকে লক্ষাধিক টাকা জরিমানা

    খোলা রাখায় ৫ মাদরাসাকে লক্ষাধিক টাকা জরিমানা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনার সংক্রমণ মোকাবিলায় সরকারি নিষেধাজ্ঞা অনুযায়ী দেশের অন্যসব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কওমি মাদরাসাও বন্ধ ঘোষণা করা হয়। কিন্তু, নিষেধাজ্ঞা অমান্য করে কুমিল্লার চান্দিনা উপজেলায় কওমি মাদরাসাগুলো তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

    এর মধ্যে গত ১ জুলাই থেকে কঠোর বিধিনিষেধ ঘোষণা করার পরও মাদ্রাসা চালু রেখে কার্যক্রম পরিচালনা করায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রবিবার (০৪ জুলাই) দুপুরে উপজেলার দোল্লাই নবাবপুর ইউনিয়নের পাঁচটি কওমি মাদরাসা খোলা রাখার অভিযোগে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

    ওই পাঁচ মাদরাসা হলো রিয়াজুল জান্নাত মহিলা মাদরাসা, দারুল কুরআন মাদরাসা, তাহফিজুল কুরআন মাদরাসা, নূরে মদিনা সুন্নীয়া হাফিজিয়া মাদরাসা  এবং নাজাত মহিলা মাদরাসা।

    জানা গেছে, মাদরাসায় শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত রেখে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার অভিযোগে প্রতিষ্ঠানের প্রধান সফিকুর রহমান, মো. ফয়েজুল্লাহ, মো. মিজানুর রহমান, মো. সাখাওয়াত হোসেন ও মো. নুরুল ইসলামকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

    ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবাইয়া খানম এ অভিযান পরিচালনা করেন। এ সময় চান্দিনা থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।

    রুবাইয়া খানম জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করায় মাদরাসা কর্তৃপক্ষের কাছ থেকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়ন করতে অভিযান অব্যাহত রাখার কথা বলেন তিনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ