ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাই গ্রেফতার

    সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ভাই গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের চাচাতো ভাই আতিকুল ইসলাম বিপুলকে (৪৫) প্রতারণা মামলায় গ্রেফতার করেছে নেত্রকোনা সিআইডি পুলিশ। সোমবার ঢাকা থেকে তাকে গ্রেফতার করে।

    অভিযোগে জানা গেছে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের চাচাতো ভাই জেলার মদন উপজেলার বাড়িবাদেরা গ্রামের আতিকুল ইসলাম বিপুল সরকারি অনুমোদন ছাড়াই জেলা শহরের তেরী বাজার এলাকায় ও জেলার পূর্বধলায় এসটিসি ব্যাংক নামে ব্যাংক খুলে অধিক মুনাফা দেওয়ার লোভ দেখিয়ে এলাকার সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। আতিকুল ইসলাম বিপুল ওই ব্যাংকের মহাপরিচালক। এক পর‌্যায়ে ব্যাংকের শাখা বন্ধ করে তিনিও তার লোকজন গা-ঢাকা দেয়।

    এ ব্যাপারে ভুক্তভোগী গ্রাহকরা গত বছর নেত্রকোনা মডেল থানায় প্রতারণার অভিযোগে মামলা করেন। ওই মামলায় নেত্রকোনা সিআইডি পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে বিপুলকে গ্রেফতার করে।

    নেত্রকোনা সিআইডির এসআই মো. এমদাদুল বাশার জানান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের চাচাতো ভাই আতিকুল ইসলাম বিপুল এমডি সেজে সরকারি কোনো অনুমোদন না নিয়েই একটি ব্যাংক খুলে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেন। এ ব্যাপারে প্রতারিত ব্যক্তিরা মামলা করলে তিনি আত্মগোপনে চলে যান। ওই মামলায় তাকে গ্রেফতার করে সিআইডি পুলিশ।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ