ঢাকা শুক্রবার, ০৮ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • আবার ‘থালাপতির’ বিজয়, কংগ্রেস–বামদের সমর্থনে সরকার গঠন করছে টিভিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু অধিকারী গভীর রাতে ছদ্মবেশে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরিতে ভয়াবহ অগ্ন্যুৎপাত, নিহত ৩ বিরোধীদল সরকারের সমালোচনা করবে, তবে হতে হবে গঠনমূলক: রিজভী বিএমপির নতুন কমিশনার আশিক সাঈদের দায়িত্ব গ্রহণ ‌'হাদি হত্যার বিচারের ব্যাপারে সংসদে দুই-একজন ছাড়া কেউ কথা বলে না' ‘পটুয়াখালী মেডিকেলে ৫৯ জনের পদ থাকলেও জনবল আছে মাত্র ১৮ জন’ আত্মগোপনে থাকা ঝালকাঠির আলোচিত ‘জর্দা শামীম’ রংপুরে গ্রেপ্তার তরুণীকে বাসায় ডেকে হত্যা, প্রেমিক গ্রেফতার
  • করোনায় মৃত চিকিৎসককে হাসপাতালে বদলি

    করোনায় মৃত চিকিৎসককে হাসপাতালে বদলি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৬ জানুয়ারি মারা গেছেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. জীবেশ কুমার প্রামাণিক। কিন্তু মৃত্যুর এতোদিন পর সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওই চিকিৎসককে বগুড়া ২৫০ শয্যা মোহাম্মদ আলী হাসপাতালে বদলি করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

    জানা যায়, গত ৬ জানুয়ারি সকাল ১০টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার মারা যাওয়ার তথ্য  জানিয়েছেন বিএসএমএমইউর এনেস্থেসিয়া বিভাগের অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান।


    এবিষয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহসিন বলেন, ডা. জীবেশ কুমার প্রামাণিক গত জানুয়ারি মাসে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তবে তাকে নতুন করে কোনো হাসপাতালে বদলি করা হয়েছে কি না, বিষয়টি আমি নিশ্চিত নই। কারণ স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেই অর্ডারটি এখনও আমাদের হাতে আসেনি।

    শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. রেজাউল আলম জুয়েল বলেন, একজন চিকিৎসক যিনি করোনায় যুদ্ধ করে তার জীবন বিসর্জন দিয়েছেন, তাকে নতুন করে আবার আরেকটি হাসপাতালে বদলি করাটা বিস্ময়কর ব্যাপার। মন্ত্রণালয় যে কীভাবে কী করেছে, তা আমাদের বুঝে আসছে না।

    তিনি বলেন, শুনেছি এভাবে চারজন মৃত্যুবরণকারী চিকিৎসককে সারাদেশের বিভিন্ন হাসপাতালে বদলি করা হয়েছে। এটা করোনায় মৃত্যুবরণকারী চিকিৎসকদের সঙ্গে এক ধরনের খামখেয়ালিপনা।

    ডা. জীবেশ রাজশাহী মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী। তিনি ২২তম বিসিএস ক্যাডারের (স্বাস্থ্য) কর্মকর্তা ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ