ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • রওশন এরশাদ ও কাদেরকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

    রওশন এরশাদ ও কাদেরকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদ এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলের উপ-নেতা জিএম কাদেরকে আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা।

    প্রধানমন্ত্রী ঈদের শুভেচ্ছা কার্ড পাঠিয়ে বিরোধী দলীয় নেতাদের শুভেচ্ছা জানানোর বিষয়টি মঙ্গলবার (৬ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) প্রেস উইং নিশ্চিত করেছে।
    প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার ২ মো. আবু জাফর রাজু দুপুরে জিএম কাদের এবং বিরোধী দলীয় নেতার একান্ত সচিব একেএম আবদুর রহিম ভূঁইয়ার কাছে শুভেচ্ছা কার্ডগুলো হস্তান্তর করেছেন।
    এদিকে, করোনা মহামারিতে দেশজুড়ে চলছে কঠোর বিধিনিষেধ। নেই কোনো ঈদের আমেজ। তারপরও ছুটি নিয়ে অনেকের রয়েছে বাড়তি আগ্রহ। এমতাবস্থায় আসন্ন ঈদুল আজহার সরকারি ছুটিতে যোগ হতে পারে নতুন সুখবর।

    শুক্র ও শনিবার দুইদিন সাপ্তাহিক বন্ধ থাকায় আসন্ন ঈদুল আজহার ছুটি পাঁচ দিনে দাঁড়াতে পারে। যদিও প্রতিমন্ত্রী জানিয়েছেন, পরিস্থিতির ওপর সবকিছু নির্ভর করছে।

    মন্ত্রিসভার অনুমোদিত ২০২১ সালের সরকারি ছুটির তালিকায় দেখা গেছে, ২১ জুলাই ঈদুল আজহা ধরে ২০, ২১ ও ২২ জুলাই তিন দিন ছুটি।
    সেই হিসেবে সরকারি ঈদের ছুটির শেষ দিন বৃহস্পতিবার (২২ জুলাই)। এরপর সাপ্তাহিক বন্ধ থাকায় শুক্রবার ও শনিবার সরকারি এই ছুটির সঙ্গে যোগ হতে পারে। সবমিলিয়ে তাহলে ছুটি দাঁড়াবে পাঁচ দিন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ