ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • টিকার নিবন্ধন ফের শুরু, সার্ভারে জটিলতা

    টিকার নিবন্ধন ফের শুরু, সার্ভারে জটিলতা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রায় দুই মাস বন্ধ থাকার পর করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধন আবার চালু করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার সকাল ১০টা থেকে সুরক্ষা ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে নিবন্ধন চালু হয়।স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।


    তিনি বলেন, ‘বর্তমানে চল্লিশোর্ধ্ব ব্যক্তিরা করোনার টিকা প্রাপ্তির জন্য নিবন্ধন করতে পারছেন। এটি এখন কমিয়ে আনা হয়েছে। ৩৫ বছরের ব্যক্তিরা নিবন্ধন করতে পারছেন। এখন থেকে ৩৫ বা তার বেশি বয়সী সবাই করোনার টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবে। যারা আগে নিবন্ধন করবে তাদেরকে আগে টিকা দেওয়া হবে।


    এদিকে করোনার নিবন্ধন আবার চালু মানুষ রেজিস্ট্রেশন করতে মানুষ ভিড় করে। অনেক বেশি মানুষ রেজিস্ট্রেশন করতে চাইলে সার্ভারে চাপ তৈরি হয়। ফলে নিবন্ধন করতে গিয়ে অনেকে ভোগান্তির শিকার হন।


    শিমুল নামে এক যুবক জানান, করোনার টিকার নিবন্ধন করার জন্য দুপুর থেকে বিকাল পর্যন্ত টিকার নিবন্ধনবিষয়ক সরকারি ওয়েবসাইটে ( https://surokkha.gov.bd/ ) ঢোকার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। অনেক চেষ্টা করে সার্ভারে ঢুকতে না পেরে বাসায় ফিরে এসেছি।


    গত ২৬ জানুয়ারি সারাদেশে করোনা ভাইরাসের টিকার জন্য নিবন্ধন শুরু হয়। টিকার সঙ্কট হলে গত ২৫ এপ্রিল টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়। মে মাসের প্রথম সপ্তাহে বন্ধ হয়ে যায় টিকার নিবন্ধনও।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ