ঢাকা শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মাদক ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য নিরসনে পুলিশের আকস্মিক সাঁড়াশি অভিযান বিচ কার্নিভালে উৎসবের আমেজে মাতোয়ারা লক্ষাধিক পর্যটক বরিশাল প্রেসক্লাব অডিটোরিয়াম সংস্কার কাজের উদ্বোধন করলেন বিসিসি প্রশাসক শিরীন ইতালিতে একের পর এক ১২টি ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি কাশিপুরে গ্যাসের গোডাউন থেকে সাড়ে ৪ লাখ টাকার মাল‍ামাল চুরি  এক যুগেরও বেশি সময় ধরে অপরিচ্ছন্ন অবস্থায় পড়ে থাকা পুকুর পরিষ্কারের উদ্যোগ বাকেরগঞ্জে স্ত্রীর সঙ্গে বিরোধের জেরে যুবকের আত্মহত্যা ভাঙ্গা-বরিশাল চার লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে: পরিকল্পনা প্রতিমন্ত্রী বরিশালে ‍ইয়াবাসহ চাকরিচ্যুত সেনাসদস্য ও তার স্ত্রী গ্রেফতার মঠবাড়িয়া পৌর শহরে সিসিটিভি ক্যামেরা অচল, অপরাধ প্রবণতা বাড়ছে 
  • বাকিতে পেট্রল না দেওয়ায় পাম্প ভাংচুর ছাত্রলীগের

    বাকিতে পেট্রল না দেওয়ায় পাম্প ভাংচুর ছাত্রলীগের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাকিতে পেট্রল না দেওয়ায় বেনাপোলের তালসাড়ি এলাকায় মিলন ব্রাদার্স নামে একটি পেট্রল পাম্প ভাংচুর ও লুটপাট করেছে ছাত্রলীগ নেতাকর্মীরা। ঘটনার পর ৬ ছাত্রলীগ নেতাকর্মীর নামে বেনাপোল পোর্ট থানায় একটি অভিযোগ দায়ের করেছেন পাম্পের মালিক।

    অভিযোগে বলা হয়, বৃহস্পতিবার রাতে শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেলসহ ৫-৬ জন পেট্রল পাম্পে গিয়ে পেট্রল বাকি চায়। পাম্পের ম্যানেজার মালিকের অনুমতি ছাড়া বাকি দিতে অস্বীকৃতি জানালে রাসেলের নেতৃত্বে পাম্পে ব্যাপক ভাংচুর করা হয়। ছাত্রলীগ নেতাকর্মীরা ক্যাশে থাকা ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

    পাম্পের মালিক মাসুদুর রহমান মিলন বলেন, পেট্রল বাকি না দেওয়ায় রাতে ছাত্রলীগ নেতাকর্মীরা আমার পেট্রল পাম্পে ভাংচুর করে। আমার স্টাফদের মারধর করে নগদ ৪০ হাজার টাকা লুট করে নিয়ে যায় তারা। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় ৬ জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ দায়ের করেছি।

    অভিযোগের বিষয়ে জানতে শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রাসেলকে একাধিকবার ফোন দেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। 

    বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান বলেন, মিলন ব্রাদার্স নামে একটি পেট্রল পাম্পের মালিক মাসুদুর রহমান মিলন ৬ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ