ঢাকা শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • রাষ্ট্রপতির ভাষণে ‘ওয়াক আউট’ করেছে জামায়াত জোট বিএম কলেজ ছাত্রদলের উদ্যোগে ইফতার মাহফিল ইফতারের আগেই পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়লো বাংলাদেশ ভাইরাল ভিডিওতে সাংবাদিকের বিরুদ্ধে মামলা, আরেক আসামি ব্যাংক ম্যানেজার সাংবাদিক মাসুম মিজ‍ানের বিরুদ্ধে মামলায় ডিআরইউর তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ সংস্কারের পর নতুন রূপে সংসদ ভবন, বৃহস্পতিবার শুরু হচ্ছে অধিবেশন টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ বিভাগীয় শহরে জ্বালানি তেল সরবরাহের নতুন নির্দেশনা লাইসেন্স জটিলতায় থেমে গেছে ব্রিজের কাজ, ঝুঁকিতে শিক্ষার্থীরা জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ
  • রূপগঞ্জ ট্রাজেডি: নিহত শ্রমিকদের সারাজীবনের আয়ের সমান ক্ষতিপূরণ দাবি

    রূপগঞ্জ ট্রাজেডি: নিহত শ্রমিকদের সারাজীবনের আয়ের সমান ক্ষতিপূরণ দাবি
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুড এন্ড বেভারেজ লিমিটেডের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত শ্রমিকদের সারাজীবনের আয়ের সমান ক্ষতিপূরণ, দগ্ধদের বিনাপয়সায় সুচিকিৎসা এবং যাদের কর্মক্ষমতা থাকবে তাদের সারাজীবনের আয়ের অর্ধেক পরিমাণ আর যারা কর্মক্ষমতা হারাবে তাদের সারাজীবনের আয়ের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

    শুক্রবার (৯ জুলাই) জাসদ সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এক বিবৃতিতে এ দাবি করেন।

    নেতারা সেজান জুস কারখানায় অগ্নিকাণ্ডে শিশু শ্রমিকসহ ৫৩ জন শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোক ও ক্ষোভ প্রকাশ করে বলেন, বছরের পর বছর ধরে শিল্প কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় শত শত শ্রমিকের মর্মান্তিক মৃত্যুর পরও মুনাফালোভী শিল্পকারখানার মালিকদের শিল্পকারখানায় অগ্নিকাণ্ড এড়ানোর জন্য ব্যবস্থা গ্রহণ না করা নিছক গাফিলতির পর্যায়ে পড়ে না। মুনাফালোভী মালিকরা তাদের কারখানাগুলোকে শ্রমিকের শ্রমশোষণ ও মৃত্যুফাঁদ বানিয়ে রেখেছেন। ফলে শিল্পকারখানাগুলোতে অগ্নিকাণ্ডে শ্রমিকের মৃত্যু নিছক দুর্ঘটনা নয় বরং কাঠামোগত হত্যার শামিল।

    নেতারা সেজান কারখানার মালিককে আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি দেওয়ার দাবি এবং নিহত শ্রমিকদের সারাজীবনের আয়ের সমান ক্ষতিপূরণ, দগ্ধদের বিনাপয়সায় সুচিকিৎসা এবং যাদের কর্মক্ষমতা থাকবে তাদের সারাজীবনের আয়ের অর্ধেক পরিমাণ আর যারা কর্মক্ষমতা হারাবে তাদের সারাজীবনের আয়ের সমপরিমাণ অর্থ ক্ষতিপূরণ হিসাবে দেওয়ার দাবি জানান।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ