ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • স্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষে অন্তত ৪৬ জন নিহত মাসুদ সাঈদীর ইস্তাম্বুলসহ কুয়াকাটায় তিন হোটেলের নির্মাণকাজ বন্ধ  বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের বার্তা ছড়িয়ে দেওয়া হচ্ছে: বিসিসি প্রশাসক  মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে খুলে পড়ল চলন্ত ফ্যান বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত  ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হককে শুভেচ্ছা জ্বালানি সংকট মোকাবিলায় বায়োগ্যাস প্লান্ট স্থাপনে জোর দিচ্ছে সরকার : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ঝালকাঠিতে মৎস্য বিভাগের অভিযানে হামলা, জেলা মৎস্য কর্মকর্তাসহ আহত ৭ বরিশালে প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরিশালে নয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের ২১৫টি পদ থাকলেও শূন্য ৭৯টি, ব্যাহত চিকিৎসাসেবা
  • শেখ হাসিনাকে 'আনারস' উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

    শেখ হাসিনাকে 'আনারস' উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী
    ছবি: সংগৃহীত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আনারস উপহার পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। রবিবার (১১ জুলাই) সকাল সোয়া নয়টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ৮০ হালি (৮০০ কেজি) আনারস দেশে আনা হয়।

    এর আগে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের জন্য হাড়িভাঙ্গা আম পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আম পেয়ে প্রধানমন্ত্রীকে ফোন করে কৃতজ্ঞতা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

    এ সময় আখাউড়া সীমান্তে উপস্থিত ছিলেন ঢাকাস্থিত ভারতীয় হাই কমিশনের সহকারী হাইকমিশনার উদিত ঝাঁ। ত্রিপুরা সরকারের তরফে উপস্থিত ছিলেন ত্রিপুরা সরকারের কৃষি এবং কৃষক কল্যাণ দপ্তরের অন্তর্গত উদ্যান এবং ভূমি সংরক্ষণ অধিদপ্তরের অধিকর্তা ড. ফনী ভূষন জমাতিয়া, সহঅধিকর্তা ড. দীপক বৈদ্য, ত্রিপুরা সরকারের শিল্প ও বাণিজ্য এবং পর্যটন দপ্তরের অধিকর্তা টি কে চাকমা, আখাউড়ার ভারতীয় ইন্টিগ্রেটেট চেকপোস্টের ম্যানেজার দেবাশীষ নন্দীসহ অনেকে। এছাড়া বাংলাদেশে ও ভারতীয় কাস্টমসের আধিকারীকরা এসময় উপস্থিত ছিলেন।

    ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের তরফে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পাঠানো এসব আনারস গ্রহণ করেন ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের সহকারী হাইকমিশনার উদিত ঝাঁ। তিনি সংবাদ মাধ্যমকে বলেন, এই যে দুই দেশের মধ্যে ফল বিনিময় চলছে, এতে করে মৈত্রীর সম্পর্ক আরো সুমধুর হবে। পাশাপাশি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, এতে বাণিজ্যিক সম্পর্কও বৃদ্ধি পাবে।

    উদ্যান এবং ভূমি সংরক্ষণ অধিদপ্তরের অধিকর্তা ড. ফনী ভূষন জমাতিয়া বলেন, মুখ্যমন্ত্রীর তরফে মোট ১০০টি প্যাকেটে করে ত্রিপুরার অন্যতম সুস্বাদু কিউ প্রজাতির আনারস পাঠানো হচ্ছে। মোট ৪০০টি আনারস পাঠানো হয়েছে, প্রতিটি প্যাকেটে চারটি করে আনারস রয়েছে।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ