ঢাকা সোমবার, ১৬ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • আর্জেন্টিনার জয় উদযাপনে প্রাণ গেল ইয়াছিনের!

    আর্জেন্টিনার জয় উদযাপনে প্রাণ গেল ইয়াছিনের!
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    কোপা আমেরিকা ফুটবল খেলায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ায় মনের আনন্দে এক মোটরসাইকেলে ৪ জন চড়ে ফুটবল খেলতে যাওয়ার সময় গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই ইয়াছিন আলম (২৩) নামে এক  যুবক নিহত ও ৩ জন আহত হয়েছেন।

    রোববার দুপুর ২টার দিকে উপজেলার কুমেদপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

    প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার আদর্শ কাশিমপুর গ্রামের ৪ যুবক ইয়াছিন আলম, সিফাত মিয়া, শরিফুল ইসলাম ও রাজ বাবু আর্জেন্টিনা দলের সমর্থক। রোববার ভোরে কোপা আমেরিকা ফুটবল খেলায় ব্রাজিল বনাম আর্জেন্টিনা অংশ নেয়। একপর্যায়ে ফুটবল খেলায় আর্জেন্টিনা ১ গোলে বিজয়ী হয়ে কাপ নেয়। নিজেদের দল ফুটবল খেলায় জয়লাভ করায় মনের আনন্দে উল্লিখিত ৪ যুবক কুমেদপুর কাদেরিয়া ফাজিল মাদ্রাসা মাঠে খেলার আয়োজন করে। আর্জেন্টিনার ওই ৪ সমর্থক মনের আনন্দে একটি মোটরসাইকেলে চেপে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে মাদ্রাসা মাঠের উদ্দেশে রওনা দেন।

    তাদের মোটরসাইকেলটি খেলার মাঠ থেকে মাত্র ৫শ গজ দূরে রাস্তার পাশে একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই চালক ইয়াছিন আলম নিহত হন। মোটরসাইকেলের অপর ৩ আরোহী মারাত্মকভাবে আহত হন। আহত ৩ জনকে পীরগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। 

    এ ব্যাপারে থানার ওসি সরেস চন্দ্র বলেন, কুমেদপুর-লালদীঘি সড়কে দুর্ঘটনার ব্যাপারে এখনো খবর পাইনি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ